নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ব্যস্ত দুপুরে আচমকাই গুলি আতঙ্কে কেঁপে উঠল গোটা এলাকা। বিধাননগরের এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে হঠাৎ গুলির শব্দে থমকে গেল স্বাভাবিক ছন্দ। দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে গুরুতর জখম হয় এক শিশু-সহ পাঁচজন। মুহূর্তের মধ্যে ব্যাঙ্ক চত্বর জুড়ে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর প্রায় দেড়টা নাগাদ। মাসের ষষ্ঠ দিন হওয়ায় শিলিগুড়ির বিধাননগরের ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তখন ছিল চূড়ান্ত ভিড়। টাকা জমা ও তোলার জন্য লম্বা লাইন, কর্মব্যস্ত পরিবেশ ঠিক সেই সময়েই আচমকা শোনা যায় গুলির শব্দ। ব্যাঙ্কের ভিতরেই ছুটে আসে গুলি। তাতে জখম হন এক শিশু-সহ মোট পাঁচজন। আহতদের মধ্যে রয়েছেন দুই মহিলা ও দুই পুরুষ।
গুলির শব্দে ব্যাঙ্কের ভিতরে হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্কে সাধারণ মানুষ ছোটাছুটি শুরু করেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ব্যাঙ্কের নিরাপত্তারক্ষীর বন্দুক থেকেই দুর্ঘটনাবশত গুলি চলে। নিরাপত্তারক্ষী ব্যাঙ্কের বাইরে পাহারায় থাকলেও কোনও কারণে ভিতরে ঢোকেন। সেই সময় অসাবধানতাবশত তার হাত থেকে বন্দুকটি পড়ে যায় এবং সেখান থেকেই গুলি ছুটে আসে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর থানার পুলিশ। জখমদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। পরে তাদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনার পর ব্যাঙ্ক চত্বর ঘিরে ফেলা হয়। কর্মী ও গ্রাহকদের নিরাপত্তার কথা মাথায় রেখে আপাতত ব্যাঙ্কের সমস্ত পরিষেবা বন্ধ রাখা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে।
ঘটনাপ্রসঙ্গ নকশালবাড়ি এসিডিপিও সৌম্যজিৎ রায় জানান, 'আমরা সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত করছি। সংশ্লিষ্ট নিরাপত্তারক্ষী ও ব্যাঙ্ককর্মীদের সঙ্গে কথা বলা হচ্ছে। আহতদের অবস্থা স্থিতিশীল। ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হবে।'
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের