নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ব্যস্ত অফিস টাইমে শহরের ব্যস্ততম এলাকার একটিতে পুজো কমিটির অফিসে ঢুকে তাণ্ডবের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল গড়িয়ায়। শহরের অন্যতম নামী দুর্গাপুজো আয়োজক গড়িয়া মিতালি সঙ্ঘের ক্লাব অফিসে ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা।
অভিযোগ, শুক্রবার দিনের বেলায় বড় রাস্তার ধারে অবস্থিত গড়িয়া মিতালি সঙ্ঘের পুজো কমিটির অফিসে একদল দুষ্কৃতী আচমকাই ঢুকে পড়ে। তখন আশপাশে অফিস টাইমের ব্যস্ততা চরমে। অভিযোগ অনুযায়ী, ক্লাব অফিসের মেঝের টালি ভাঙচুর করা হয়। দেওয়াল থেকে ফ্যান আছড়ে ভেঙে ফেলা হয়। এমনকি আলমারি ভেঙে নগদ টাকা ছিনতাই করা হয়েছে বলেও অভিযোগ।
এই ঘটনায় গাঙ্গুলি গ্রুপের এক প্রোমোটারের বিরুদ্ধে সরাসরি হামলার অভিযোগ উঠেছে। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে , নিজের ক্ষমতা জাহির করার জন্য এই ধরনের হামলা চালানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন গাঙ্গুলি গ্রুপের প্রোমোটার অমিত গঙ্গোপাধ্যায়। তার দাবি, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হচ্ছে এবং তিনি কোনও ভাঙচুর বা হামলার সঙ্গে যুক্ত নন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের