নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সেক্টর ফাইভের মতো ব্যস্ত অফিসপাড়ায় দিনের আলোয় আইটি কর্মীকে জোর করে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অফিস থেকে বেরিয়ে নিজের গাড়িতে ওঠার আগেই দুষ্কৃতীদের কবলে পড়েন তিনি। চোখের সামনে এমন ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত মানুষ। দ্রুত তদন্তে নেমে কয়েক ঘণ্টার মধ্যেই অপহৃতকে উদ্ধার করে পুলিশ।
খবর সূত্রে জানা গেছে , মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আইটি কোম্পানির কর্মী অঙ্কন সাহা অফিস থেকে বের হন। আরডিবির সামনে পৌঁছতেই কয়েক জন যুবক তার উপর হামলা চালায়। মারধরের পর তাকে একটি সাদা Scorpio গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি দেখে উপস্থিত মানুষ আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেন।

অভিযোগ পাওয়ার পর ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। ফুটেজ থেকে গাড়ির নম্বর জানা যায়। সেই সূত্র ধরে গাড়ির চালকের মোবাইল ফোনের অবস্থান খুঁজে বের করা হয়। পরে হরিণঘাটা থানার সহযোগিতায় বড়জাগুলিয়া এলাকা থেকে গাড়িটি আটক করা হয়। সেখান থেকেই অঙ্কন সাহাকে উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করছে , ৭৮ লক্ষ টাকা লেনদেন নিয়ে বিবাদের জেরেই এই অপহরণের ঘটনা ঘটেছে। তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সম্পূর্ণ সত্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে , তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সব দিকই গুরুত্ব দিয়ে দেখা হবে।
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের