নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - দীর্ঘ উৎকণ্ঠার পর অবশেষে খাঁচায় ধরা পড়ল চা বাগানের ত্রাস শিকারি চিতাবাঘ। ঘটনায় কিছুটা স্বস্তি পেল শিকারপুরের শ্রমিক এলাকার বাসিন্দারা। বৈকুণ্ঠপুর বনবিভাগ বহুদিন খোঁজাখুঁজির পরও অধরা ছিল বাঘটি, শেষ পর্যন্ত উদ্ধার হওয়ায় মিলল নিশ্চয়তা।
স্থানীয় সূত্রে জানা গেছে , দশ দিন আগে একটি চিতাবাঘ জঙ্গল থেকে জনবসতি এলাকায় ঢুকে পড়ে। পাঁচটি গবাদিপশু হত্যা করে ঘুরে বেড়াচ্ছিল। ফলে আতঙ্কে ছিল গোটা অঞ্চলের মানুষজন। এরপর মঙ্গলবার সন্ধ্যায় ছাগলের লোভ দেখিয়ে খাঁচা পাতে বন দফতর। সেই ফাঁদে ধরা পড়ে পূর্ণবয়স্ক বাঘটি।

বেলাকোবা রেঞ্জের রেঞ্জ অফিসার রাজকুমার পাল জানান, 'বহুদিন ধরে চেষ্টা করার পরও প্রাণীটির নাগাল পাচ্ছিলাম না। অবশেষে ধরা পড়ায় রাতেই তাকে উদ্ধার করে নিরাপদে বনভূমিতে ফিরিয়ে দেওয়া হয়েছে। আশা করি এই অঞ্চলে আর কোনও বাঘ এখন নেই'।
স্থানীয় বাসিন্দা প্রদীপ রায় জানান, 'চিতাবাঘ ধরা পড়ছে খবর পেয়ে আমরা দেখতে এসেছি। এখানে বেশ কিছু গরু, ছাগল মেরেছে। এখন কিছুটা স্বস্তি থাকলেও পুরোপুরি নিশ্চিন্ত নয়। আমাদের আশঙ্কা, আরও বাঘ থাকতে পারে। তাই বন দফতরের কাছে অনুরোধ, নিয়মিত টহলদারি বজায় রাখুক'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের