নিজস্ব প্রতিনিধি , বীরভূম - চা বানাতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতরভাবে আহত হলেন ৪ জন , যাদের মধ্যে ৩ জনই মহিলা। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার রাজনগর থানার অন্তর্গত কবিলাসপুর গ্রামে।
সূত্রের খবর , শনিবার সকালে চা তৈরির সময় হঠাৎ করে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে। প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। বিস্ফোরণের তীব্রতায় ঘরের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। এমনকি সেখানে থাকা ৪ জন দগ্ধ সহ আহত হন।
দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে নিয়ে যান সিউড়ি সদর হাসপাতালে। বর্তমানে ৪ জনই সেখানে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে , আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কী কারণে সিলিন্ডার বিস্ফোরণ ঘটল , তা খতিয়ে দেখছে পুলিশ সহ দমকল বিভাগ।
স্থানীয় বাসিন্দা সব্যসাচী সাধু এপ্রসঙ্গে জানান , ''রান্নাঘরে এক জন মহিলা চা বানাচ্ছিলেন। সেই সময় গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগে যায়। ওই মহিলাকে বাঁচাতে অন্যরা ছুটে আসেন। এইভাবে একে অপরকে বাঁচাতে গিয়ে ৪ জনের গায়ে আগুন লাগে। এরপর আমরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।''
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের