নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলা জুড়ে SIR প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। এর মধ্যেই বিভিন্ন জেলায় বিজেপির উদ্যোগে চালু হয়েছে সিএএ ক্যাম্প। আর এই পরিস্থিতিতেই বাংলার মানুষকে সর্তক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, ' সিএএ ক্যাম্পে কেউ আবেদন করবেন না, নইলে অসমের ১২ লক্ষ হিন্দু বাঙালির মতো ডিটেনশন ক্যাম্পে যেতে হবে।'
মঙ্গলবারের মিছিলের আগেই সোমবার কালীঘাট থেকে SIR নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে কড়া সুর চড়ালেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে CAA ক্যাম্প প্রসঙ্গে তিনি বলেন, ' বিজেপি মানুষকে ভুল বোঝাচ্ছে, ভয় দেখাচ্ছে, এবং সিএএ ক্যাম্পের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে।' তার বক্তব্য, ' তৃণমূল কংগ্রেস যতদিন আছে, ততদিন বাংলার কোনও নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। কেউ আতঙ্কে বা বিভ্রান্তিতে ভুগবেন না।'
অভিষেক আরও বলেন, 'প্রতিটি অঞ্চলে তৃণমূলের হেল্প ডেস্ক ও হেল্প ক্যাম্প তৈরি হচ্ছে, যেখানে সাধারণ মানুষ এসআইআর নিয়ে সমস্যায় পড়লে সাহায্য পাবেন। প্রতিটি বিধানসভায় থাকবে একটি করে ওয়াররুম যার দায়িত্বে থাকবেন স্থানীয় সাংসদ ও বিধায়করা।'
SIR আতঙ্কে রাজ্যে একাধিক মৃত্যুর ঘটনারও তীব্র সমালোচনা করেন অভিষেক। তিনি বলেন,' SIR শুরু হওয়ার আগেই ছজনের মৃত্যু হয়েছে। এদের প্রায় সকলের নামই ভোটার তালিকায় ছিল। এই ভয় আর বিভ্রান্তি তৈরি করেই কেন্দ্র ও বিজেপি বাংলাকে অশান্ত করছে। আর এই কারণেই আমি এদের বাংলা বিরোধী, জমিদার বলি। নোটবন্দির মতন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।'
এদিন অভিষেকের বক্তব্যে অসম প্রসঙ্গও উঠে আসে। তিনি বলেন, 'অসমে ১২ লক্ষ হিন্দু বাঙালি আজও নাগরিকত্বহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। সিএএ ক্যাম্পে গিয়ে আবেদন করলে বাংলার মানুষকেও একই পরিণতির দিকে ঠেলে দেবে বিজেপি। যদি সিএএ সত্যিই সবার জন্য হয়, তাহলে কেন অসমে SIR চালু হচ্ছে না।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের