নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের কর্মসংস্থানের অগ্রগতির জন্য বড় চিন্তাভাবনা রাজ্য সরকারের। রাজ্যের প্রায় ২৫-৩০ শতাংশ সরকারি গোডাউন এবং ৪৫০ টি সরকারি স্টল বর্তমানে অব্যবহৃত অবস্থায় রয়েছে। এসব গোডাউন ও স্টলে ব্যবসা করার জন্য বেকার যুবক, যুবতী ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছে আবেদন জানানো হবে। এই বিষয়ে আশ্বাস দিয়েছেন বর্তমান পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং প্রাণীসম্পদ বিকাশ ও কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ।

সূত্রের খবর, শনিবার বৈদ্যবাটি দিল্লি রোড সংলগ্ন নেতাজি সুভাষ ট্রেনিং ইনস্টিটিউটে রাজ্যের এগ্রিকালচার এবং মার্কেটিং দফতরের অফিসারদের সঙ্গে বৈঠক করেন দিলীপ ঘোষ। বৈঠকের শেষে তিনি জানান, রাজ্যজুড়ে একাধিক মার্কেট প্লেস রয়েছে। সেসব জায়গায় ট্যাক্সের টাকা সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের বেতন চলে। সরকারি টাকায় রাজ্যের বিভিন্ন জায়গায় বড় গোডাউন, স্টল তৈরি হয়েছে কিন্তু সেগুলো উদ্বোধনের অপেক্ষায় পড়ে রয়েছে। প্রায় ১৬০০ টি সরকারি স্টল রয়েছে যার মধ্যে ৪৫০ টি স্টল ব্যবহার হয়নি। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ আরও জানান, যেসব এলাকায় ভাড়া পাওয়া যাচ্ছে না সেখানে এই স্টল, গোডাউনে বেকার যুবক-যুবতী, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ব্যবসার সুযোগ দেওয়া হবে।

প্রসঙ্গত, কোন জেলায় দফতরের কর্মচারী বেশি আছে আবার কোথায় কম রয়েছে। কীভাবে সমন্বয় রেখে কাজ করা যাবে সেই নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়াও রোজগার বাড়ানোর বিষয়ে এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন দিলীপ ঘোষ।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা