ফেব্রুয়ারি ২৭, ২০২৬ বিকাল ০৭:৪২ IST

চাকুলিয়ায় নির্মীয়মাণ ব্রিজ ঘিরে নিম্নমানের কাজের অভিযোগ , বিক্ষোভে গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি , উত্তর দিনাজপুর - সরকারি প্রকল্পে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চাকুলিয়া বিধানসভায়। প্রশাসনের হস্তক্ষেপের দাবি তোলা হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ভয়াবহ বন্যার পরবর্তী ৬ মাসের মধ্যে বালু গুঁড়া থেকে গোয়ালপোখর সংযোগকারী একমাত্র পুরনো সাঁকোটি ভেঙে পড়ে। পরবর্তী সময়ে অস্থায়ী ব্যবস্থায় যাতায়াত চললেও স্থায়ী পরিকাঠামোর দাবি জানিয়ে আসছিলেন বাসিন্দারা। সম্প্রতি সেখানে নতুন ব্রিজ তৈরির উদ্যোগ নেওয়া হয়। কিন্তু কাজ শুরু হতেই গুণমান নিয়ে প্রশ্ন উঠতে থাকে এলাকায়।

বাসিন্দাদের দাবি, নির্ধারিত নীতি অনুসরণ করা হচ্ছে না। নির্মাণস্থলে প্রকল্প সংক্রান্ত কোনও তথ্যফলক টাঙানো হয়নি। বরাদ্দ অর্থের পরিমাণ বা নকশা অনুযায়ী অগ্রগতি- কোনও কিছুই প্রকাশ করা হয়নি বলে অভিযোগ। শুরু থেকেই ড্রয়িং ও নির্ধারিত সময়সূচি দেখতে চাওয়া হলেও তা দেখানো হয়নি বলে জানান তাঁরা।

এর জেরেই শুক্রবার কার্যক্রম স্থগিত করে প্রতিবাদে সামিল হন গ্রামবাসীরা। পাশাপাশি এলাকার বিধায়কের ভূমিকাতেও প্রশ্ন তুলেছেন একাংশ। তাঁদের বক্তব্য, প্রতিনিধি হিসেবে নয়, বরং ঠিকাদারি মানসিকতা নিয়ে আচরণ করেন তিনি। এছাড়াও নিম্নমানের সামগ্রী ব্যবহার করে অনিয়মের মাধ্যমে আর্থিক লেনদেনেরও ইঙ্গিত দিয়েছেন অনেকে।

এ প্রসঙ্গে ঠিকাদার সংস্থার কর্মী মহম্মদ জাফরান জানান, 'প্রায় ৪০ লক্ষ টাকা অনুমোদিত হয়েছে। নির্ধারিত নির্দেশিকা মেনেই সব প্রক্রিয়া চলছে। দু’দিনের মধ্যে তথ্যফলক লাগানো হবে। ইঞ্জিনিয়ার এসে বিষয়টি সকলকে বুঝিয়ে দেবেন। নকশা আমার কাছে রয়েছে, তবে কেউ দেখতে আগ্রহ দেখাচ্ছেন না। তাই আমার আর কিছুই করার নেই'।

অন্যদিকে স্থানীয় বাসিন্দা মহম্মদ নিজামুদ্দিন বলেন, 'শুরু থেকেই পরিকল্পনার কপি চাইছিলাম, কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি। এত বছর পর স্থায়ী কাঠামো তৈরি হলেও মান সন্তোষজনক নয়। ব্যক্তিগত বাড়ি নির্মাণের ক্ষেত্রেও মানুষ বেশি যত্ন নেয়। এটি জনগণের ট্যাক্সের টাকায় হচ্ছে, কোনও রাজনৈতিক দলের টাকায় নয়। তাই একটাই অনুরোধ - নির্ধারিত মান বজায় রেখে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করা হোক'।

আরও পড়ুন

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

৫০ বছরের অপেক্ষার অবসান! রুদ্রনীলের উদ্যোগে কোণায় শুরু রাস্তার কাজ
আগস্ট ০২, ২০২৬

খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ

গভীর রাতেও মিলবে বাস পরিষেবা , বিরাট ঘোষণা পরিবহণ মন্ত্রীর
আগস্ট ০২, ২০২৬

এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন

মুচলেকার পরও ঘরে বসে চলছে টাকা নিয়ে প্রাইভেট টিউশন! নির্লজ্জ্ব স্কুলের শিক্ষকের বিরুদ্ধে নির্দেশ অমান্যের অভিযোগ
আগস্ট ০১, ২০২৬

সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ

প্রমোটারের দখলদারির জেরে বরানগরে মর্মান্তিক পথদুর্ঘটনা , লরির ধাক্কায় প্রাণ গেল ২ স্কুল পড়ুয়ার
আগস্ট ০১, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের