নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - ভর দুপুরবেলা বেআইনিভাবে বালি উত্তোলনের চেষ্টা করতে গিয়ে পুলিশের জালে আটক ১ ব্যক্তি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইন্দাস এলাকায়। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের পিছনে থাকা মূল চক্রিদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে , দীর্ঘদিন ধরে শালী নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার এলাকায় নজরদারি চালানো হয়। তখনই নদী থেকে ট্রাক্টরে বালি বোঝাই করে নিয়ে আসতে দেখা যায়। গাড়িটিকে আটক করলে চালক পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশের দ্রুত পদক্ষেপে তাঁকে গ্রেফতার করা সম্ভব হয়। বালি উদ্ধার করে, অভিযুক্তকে থানায় নিয়ে আসা হয়েছে।

এক পুলিশ আধিকারিক জানান, 'বেআইনি বালি উত্তোলনের কারণে নদীর পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। সরকারি রাজস্বও ক্ষতির মুখে পড়ছে। ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। যাঁরা এই ধরনের অপরাধ জড়িত, তাঁদের ছাড় দেওয়া হবে না। আমাদের অভিযান চলতে থাকবে। দোষীদের আইনের আওতায় আনা হবে'।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের