নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR এর কাজে অতিরিক্ত চাপ আছে তা স্বীকার করল রাজ্য নির্বাচন কমিশন। তবে সেই চাপে থেকেও দায়িত্বশীলভাবে কাজ করা BLO দের প্রশংসায় পঞ্চমুখ হলেন রাজ্যের নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সোমবার সাংবাদিক সম্মেলনে তিনি জানান, বহু জায়গায় ৮০–৯০ শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, যার কৃতিত্ব মূলত BLO দেরই।
সোমবার সকালে SIR এর কাজের চাপ ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সিইও দফতরের সামনে বিক্ষোভে সামিল হন BLO দের একাংশ। বিএলও অধিকার সুরক্ষা মঞ্চের উদ্যোগে কর্মীরা মিছিল করে নির্বাচন কমিশন দফতরে পৌঁছান। অভিযোগ, তারা রাজ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করতে চাইলে তাদের বাইরে আটকে দেওয়া হয়। দরজার সামনে বসে স্লোগান তুলতে থাকেন প্রতিবাদকারীরা। পরে ১৩ জন প্রতিনিধিকে ডেকে নিয়ে অতিরিক্ত নির্বাচনী আধিকারিক তাদের সঙ্গে কথা বলেন।
এই বিক্ষোভের পরেই সাংবাদিক সম্মেলন করে পরিস্থিতি ব্যাখ্যা করেন রাজ্যের নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তিনি জানান, SIR এর কাজ যে কঠিন ও চাপযুক্ত, তা কমিশন স্বীকার করছে। তবে একইসঙ্গে তিনি BLO দের নিষ্ঠা ও পরিশ্রমের প্রশংসা করেন। কমিশনের তরফে BLO দের সুরক্ষায় একাধিক নির্দেশিকা ঘোষণা করা হয়।
কমিশনের নির্দেশিকায় জানানো হয়, কোনো BLO কাজের সময় অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার দায়িত্ব নেবেন সংশ্লিষ্ট জেলাশাসক। কোনও বিএলও কাজ করতে না পারলে বিকল্প নিয়োগের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে ERO কে। এছাড়াও, যে সকল BLO র মৃত্যু হয়েছে তাদের ময়নাতদন্তের রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে, যা দিল্লির নির্বাচন কমিশনের দফতরে পাঠানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের