691e960879e3b_image
নভেম্বর ২০, ২০২৫ সকাল ০৯:৪৬ IST

চাপের মুখে এপস্টিন ফাইলে সই ট্রাম্পের

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের বিরুদ্ধে নথি প্রকাশ্যে আনার জন্য সম্মতি দিয়েছিল মার্কিন কংগ্রেস। এবার ঘরে-বাইরে চাপের মুখে এপস্টিন ফাইলে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি হুঙ্কার দিয়ে তিনি বলেন, “শীঘ্রই ফাঁস হবে যৌন অপরাধীর সঙ্গে ডেমোক্র্যাটদের যোগাযোগ।“

মার্কিন কংগ্রেসের একটি কক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভে নথি প্রকাশ্যে আনার সমর্থনে ভোট পড়েছেন ৪২৭ টি। বিপক্ষে ভোট মাত্র ১ টি। অন্যদিকে সেনেটে কোনও আনুষ্ঠানিক ভোটাভুটি হয়নি। সর্বসম্মতিক্রমে বিলে অনুমোদন দেওয়া হয়েছে। এবার এই বিল পাঠানো হয় ট্রাম্পের কাছে। বিলে সই করেন মার্কিন প্রেসিডেন্ট। এরপরই সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “সমস্ত ডেমোক্র্যাট এবং তাঁদের সঙ্গে জেফ্রি এপস্টিনের যোগাযোগের বিষয়টি শীঘ্রই ফাঁস হয়ে যাবে। কারণ আমি এই মাত্র এপস্টিন ফাইল প্রকাশ করতে বিলে স্বাক্ষর করলাম।“

সম্প্রতি একটি ৬ পাতার নথি প্রকাশ করেন আমেরিকার ডেমোক্র্যাটরা। তাতে দাবি করা হয়েছে, ২০১৪ সালের ৬ ডিসেম্বর এপস্টিনের ব্যক্তিগত দ্বীপে একটি সফরের পরিকল্পনা করেছিলেন ইলন মাস্ক। তবে আদৌ সেখানে মাস্ক গিয়েছিলেন কিনা, এপস্টিনের সঙ্গে দেখা করেছিলেন কিনা, তা স্পষ্ট ভাবে জানানো হয়নি। যদিও ডেমোক্র্যাটদের দাবি, ওই দ্বীপে গিয়েছিলেন ইলন মাস্ক। ডেমোক্র্যাটদের দাবি নস্যাৎ করেছেন টেসলার কর্ণধার। তিনি জানিয়েছেন, “দিস্ ইজ ফল্স” অর্থাৎ, ‘এটা মিথ্যা’। 

ডেমোক্র্যাটদের প্রকাশিত সূচি অনুযায়ী, ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি এপস্টিনের সঙ্গে প্রাতরাশের পরিকল্পনা ছিল ট্রাম্পের প্রাক্তন উপদেষ্টা স্টিভ ব্যাননের। ২০১৪ সালের ৫ ডিসেম্বর, অর্থাৎ, মাস্কের পরিকল্পিত সফরের আগের দিন এপস্টিনের সঙ্গে প্রাতরাশের কথা ছিল বিল গেট্সের। এ ছাড়া নাম রয়েছে পিটার থিয়েল, প্রিন্স অ্যান্ড্রুর। উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে ২০১৯ সালে মৃত্যুর আগে পর্যন্ত আমেরিকার ভার্জিন আইল্যান্ড্সের লিট্ল সেন্ট জেম্স দ্বীপটি ছিল এপস্টিনের ব্যক্তিগত দ্বীপ ছিল। অভিযোগ, যেখানে বহু মহিলা এবং শিশুকে যৌন হেনস্থা করা হয়েছে।

আরও পড়ুন

ফিফা বিশ্বকাপের আবহে টাইমস স্কোয়ারে চলল গুলি! প্রাণভয়ে ছুটলেন হাজারো মানুষ
জুন ১৯, ২০২৬

মেগা টুর্নামেন্টের মাঝেই নিউ ইয়র্কের ব্যস্ততম রাস্তায় রক্তপাত! তদন্তে নেমে একজনকে আটক করল পুলিশ

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমেরিন নামাচ্ছে পাকিস্তান, চিন্তায় দিল্লি
জুন ১৯, ২০২৬

বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্জ

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী কার্যকলাপ ঘিরে উদ্বেগ প্রকাশ ইজরায়েলের
জুন ১৯, ২০২৬

দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্রশ্ন তুললেন রাষ্ট্রদূত রুভেন আজারে

যুদ্ধের ইতি টেনে শান্তির পথে তেহরান-ওয়াশিংটন! হরমুজ খুলতে যুগান্তকারী সমঝোতায় সিলমোহর
জুন ১৮, ২০২৬

যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা

এবার লন্ডনে ডিম হামলার মুখে এনসিপি নেতা! হাতকড়া পড়ল আওয়ামী লীগ নেতার হাতে
জুন ১৬, ২০২৬

বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা

লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত যুবক খুন! তদন্তে পুলিশ
জুন ১৪, ২০২৬

রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের

ঢাকায় ফের সক্রিয় হাসিনা অনুগামীরা! ১৪ জনকে আটক করল পুলিশ
জুন ১৪, ২০২৬

নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ

ইতিহাসে প্রথমবার! শেয়ার বাজারের ম্যাজিকে বিশ্বের প্রথম ‘ট্রিলিয়নার’ হলেন ইলন মাস্ক
জুন ১৩, ২০২৬

লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক

হরমুজে ভারতীয় জাহাজে ড্রোন হামলার ছক ইরানের! চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের
জুন ১৩, ২০২৬

৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প

৩ নাবিকের মৃত্যুর পর ফের তাণ্ডব ওমানে! মাঝ দরিয়ায় আক্রান্ত ভারতীয় জাহাজ
জুন ১২, ২০২৬

শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড
জুন ১১, ২০২৬

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ
জুন ১১, ২০২৬

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা

TV 19 Network NEWS FEED

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পথে দিল্লি

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের...

প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমেরিন নামাচ্ছে পাকিস্তান, চিন্তায় দিল্লি

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমের...

বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতায় জালে ২ খলিস্তানি এজেন্ট

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতা...

মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী কার্যকলাপ ঘিরে উদ্বেগ প্রকাশ ইজরায়েলের

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী...

দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহার মা, অপেক্ষা পুনর্মিলনের

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহ...

ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা