নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভার হাজিরার খাতায় স্বাক্ষর ঘিরে জোর বিতর্ক। আর সেই সূত্র ধরেই চৌরঙ্গির তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেল রাজ্য পুলিশের সিআইডি। বৃহস্পতিবার বিকেলে হস্তাক্ষর বিশেষজ্ঞদের নিয়ে তদন্তকারীদের এই অভিযান ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
বিধানসভার হাজিরার খাতায় থাকা একটি সই নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। অভিযোগ ওঠে, ওই স্বাক্ষরটি নয়না বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত স্বাক্ষরের সঙ্গে মিলছে না। বিষয়টি সামনে আসতেই বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। এরপরই তদন্তভার নেয় রাজ্য পুলিশের সিআইডি। বৃহস্পতিবার দুপুর গড়াতেই চৌরঙ্গির বিধায়কের বাড়িতে পৌঁছে যান সিআইডি আধিকারিকরা। তাদের সঙ্গে ছিলেন হস্তাক্ষর বিশেষজ্ঞরাও।
তদন্তকারীরা বিভিন্ন নথি খতিয়ে দেখেন এবং স্বাক্ষর সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ শুরু করেন। যদিও সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন না নয়না বন্দ্যোপাধ্যায়। পরে ডিভিও কলে তার সঙ্গে তদন্তকারী আধিকারিকদের কথা হয়েছে বলে জানা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অন্দরে শুরু হয়েছে জোর চর্চা। বিধানসভার সরকারি নথিতে স্বাক্ষর সংক্রান্ত বিতর্ক সামনে আসায় বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা