নিজস্ব প্রতিনিধি , চেন্নাই - ৪ মে বিধানসভা নির্বাচনের বহুল প্রতীক্ষিত ফলাফল। সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হতেই তামিলনাড়ুতে কার্যত ঝোড়ো ব্যাটিং শুরু করেছে অভিনেতা-রাজনীতিবিদ বিজয়-এর দল ‘তামিলাগা ভেট্টি কাঝাগাম’ (TVK)। গণনার প্রথম কয়েক রাউন্ডেই স্পষ্ট হচ্ছে বিজয় ম্যাজিকের দাপট। বুথফেরত সমীক্ষাকে ছাপিয়ে দাক্ষিণাত্যের মসনদে বড়সড় ওলটপালটের ইঙ্গিত দিচ্ছে টিভিকে। এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ যুযুধান পক্ষগুলো হলেও, সময়ের সঙ্গে ব্যবধান স্পষ্ট হচ্ছে।
সূত্রের খবর, সোমবার তামিলনাড়ুতে নির্ধারিত সময়েই শুরু হয়েছে ভোট গণনার প্রক্রিয়া। ২৩৪টি বিধানসভা আসনের মধ্যে প্রাথমিক ট্রেন্ডে শাসকদল ডিএমকে-কে ছাপিয়ে গিয়েছে বিজয়ের দল। অধিকাংশ বুথফেরত সমীক্ষা এমকে স্ট্যালিনের টানা দ্বিতীয়বার জয়ের পূর্বাভাস দিলেও, ইভিএম খুলতেই দেখা যাচ্ছে অন্য ছবি। রিপোর্ট অনুযায়ী, ‘অ্যাক্সিস মাই ইন্ডিয়া’-র সেই ‘বিজয় ঢেউ’-এর পূর্বাভাসই এখন বাস্তবে রূপ নিচ্ছে। গত ৫০ বছরের দ্রাবিড় রাজনীতির দ্বিমুখী লড়াইকে টপকে বিজয় এখন কিংমেকার হওয়ার পথে।
ডিএমকে শিবির থেকে টিভিকে- প্রতিটি মহলেই এখন টানটান উত্তেজনা। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে এবং বিজেপি-এআইএডিএমকে জোটের কড়া টক্করের মাঝেই বড়সড় থাবা বসিয়েছে নতুন এই শক্তি। ম্যাজিক ফিগার ১১৮-র লড়াইয়ে বিজয় একাই ১০০-র কাছাকাছি আসনের দিকে এগোচ্ছেন। প্রশাসনিকভাবে কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকলেও, ফলাফলের গতিপ্রকৃতি দেখে ইতিমধ্যেই উল্লাসে মেতেছেন বিজয়ের অনুগামী ও টিভিকে কর্মীরা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের