নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শহরের বুকে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা। এবার অগ্নিসংযোগের ঘটনা ঘটল পুজো মণ্ডপে। চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে আচমকাই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সতর্কতার জন্য বৃহস্পতিবার দর্শনার্থীদের জন্য প্রবেশ বন্ধ রাখা হল।
সূত্রের খবর, একদিকে জলমগ্ন শহরে নাজেহাল আম জনতা। জল দুর্যোগ কাটিয়ে উঠতে না উঠতেই শহরের বুকে একের পর এক অগ্নিসংযোগের ঘটনা। দুপুর আড়াইটে নাগাদ হঠাৎই চেতলা অগ্রণীর মণ্ডপের ভেতরে উপরের অংশে আগুন লাগে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। তবে মণ্ডপেই থাকা ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট ব্যবহার করে স্থানীয়রা ও ক্লাবকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে দমকলকে তেমন কাজ করতে হয়নি।
স্থানীয়দের বক্তব্য, আগুনের তীব্রতা বাড়ার আগেই তা নিভিয়ে ফেলা সম্ভব হয়। বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। যদিও ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়। যদিও ক্লাব কর্তৃপক্ষের দাবি, টেকনিক্যাল সমস্যার কারণেই দর্শকদের নিরাপত্তার কথা ভেবেই আজকের জন্য মণ্ডপ দর্শন বন্ধ রাখা হয়েছে। পুলিশ ব্যারিকেড দিয়ে মণ্ডপের রাস্তা ঘিরে দিয়েছে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের