নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মেয়র ফিরহাদ হাকিমের বাড়ির অদূরেই গলায় রড ঢুকিয়ে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার রাতে ঘটনার পরই নড়েচড়ে বসেছে লালবাজার। ঘটনাস্থলে ছুটে যান পুলিশ কমিশনার মনোজ ভার্মা। ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, শনিবার রাতে চেতলার ১৭ নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এক ব্যক্তিকে নৃশংসভাবে খুন করা হয়। নিত্যদিনের মতন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মদের আসর বসে। সেখানেই যোগদান করেছিল অশোক। কিন্তু অশোকের সঙ্গে অপর দুই যুবকের বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যে তা সংঘর্ষের রূপ নেয়। আচমকাই এক ব্যক্তি রড নিয়ে অশোকের গলায় ঢুকিয়ে দেয়। ঘটনাস্থল থেকে প্রায় ১০০ মিটার দৌড়ে যাওয়ার পর রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে সে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পরই চেতলা থানা ও লালবাজারের উর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ কমিশনার মনোজ বর্মা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখেন। পুলিশ কমিশনার জানান, ' ঘটনার সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করেছি। সেই সূত্র ধরেই ২ জনকে গ্রেফতার করা হয়েছে। মৃত ব্যক্তির সঙ্গে মোট তিনজন ছিলেন। আমাদের হাতে পর্যাপ্ত প্রমাণ রয়েছে, যা স্পষ্টভাবে দেখাচ্ছে গ্রেফতার হওয়া দুইজনেরই সরাসরি যোগ রয়েছে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের