নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - রাজ্যের বাউরী কালচারাল বোর্ডের চেয়ারম্যানকে কেন্দ্র করে উত্তাল মেজিয়া। সোমবার ঝাঁটা হাতে, কুশপুতুল জ্বালিয়ে প্রতিবাদে পথে নামলেন বাউরী সমাজের একাংশ। তাঁদের দাবি, বোর্ডের নেতৃত্বে অপমানজনক আচরণ, দায়িত্বহীন আচরণই উত্তেজনা বাড়িয়েছে। ঘটনায় পদত্যাগ করেছেন ভাইস চেয়ারম্যান সহ এক কর্মী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালে বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম জেলায় বসবাসকারী বাউরী জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে রাজ্যের সরকার বাউরী কালচারাল বোর্ড গঠন করে। চলতি বছর অগাস্ট মাসে দেবদাস দাসকে সরিয়ে চেয়ারম্যান পদে বসানো হয় তৃনমূলের শিক্ষক নেতা দীপক দুলেকে। ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয় দেবদাস বাবুকে। এরপর থেকেই কার্যত শুরু হয়ে যায় বোর্ডের অন্তর্দ্বন্দ। আর্থিক তছনচের পাশাপাশি গত ২৩ নভেম্বর প্রকাশ্যে বাউরি সম্প্রদায়ের কর্ণধার স্বপন বাউরীকে কুরুচিকর মন্তব্য ঘিরে তৈরি হয়েছে প্রতিবাদ।

প্রতিবাদীদের এক প্রতিনিধি জানান, 'স্বপনবাবু বিগত ২০ বছর ধরে এই সমাজটা গড়ে তুলেছেন। তাঁকে লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য করা হয়েছে। তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন, তা অস্বীকার করা অন্যায়। তাঁকে অপমান মানে আমাদের সমাজের অপমান। তাই চুপ করে থাকা অসম্ভব। দীপক দুলের নিজের কোন স্থায়িত্ব নেই, আজ এক দল তো কাল অন্য। আমাদের এই উদ্যোগ সম্পূর্ণ স্বেচ্ছাসেবী। আমরা স্পষ্ট বার্তা দিতে চেয়েছি, অসম্মান কখনও মেনে নেওয়া যাবে না'।
ঘটনা প্রসঙ্গে দীপক দুলে জানান,' এসব অভিযোগ ভিত্তিহীন। দায়িত্ব পাওয়ার পর এখনও কোনও সরকারি অর্থ পাইনি, তাই প্রকল্প শুরু করা সম্ভব হয়নি। ভাইস চে়ারম্যানের পাঠানো অসঙ্গত গাড়ি বিল স্থগিত করার পর থেকেই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। নির্বাচনের আগে আমাকে ঘিরে ভুল তথ্য রটানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর দেওয়া দায়িত্ব সততার সঙ্গে পালন করাই আমার লক্ষ্য'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের