নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে মালদহের রাজনীতিতে বড়সড় মোড়। ফের একজোট হয়ে কংগ্রেসের পতাকা হাতে তুলে নিল গণিখান চৌধুরী পরিবারের কোতওয়ালি শাখা। তৃণমূল কংগ্রেস ছেড়ে নিজের পুরনো রাজনৈতিক ঘরে প্রত্যাবর্তন করলেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর। তার এই দলবদলের সিদ্ধান্ত মালদহের রাজনৈতিক সমীকরণে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন একাংশ।
শনিবার দিল্লির কংগ্রেস সদর দফতরে আনুষ্ঠানিকভাবে যোগদান পর্ব সম্পন্ন করেন মৌসম বেনজির নূর। যোগদান করেই তিনি স্পষ্ট জানান, এটি কোনও মোহভঙ্গের সিদ্ধান্ত নয়, বরং পারিবারিক ও আদর্শগত প্রত্যাবর্তন। মৌসম বলেন, 'আমরা কংগ্রেস পরিবার। কয়েক বছর তৃণমূলে ছিলাম, কাজ করার সুযোগ পেয়েছি। তবে পরিবারগত ভাবে ঠিক করেছি, এবার একসঙ্গে কাজ করব। মমতাদিকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। সোমবার রাজ্যসভায় ইস্তফা দেব।'
মৌসম আরও জানান, সেক্যুলারিজম, উন্নয়ন এবং শান্তিই কংগ্রেসের মূল মন্ত্র এই আদর্শকেই সামনে রেখে তিনি কাজ করতে চান। মাত্র তিন দিন আগেই তৃণমূলের তরফে মালদহের চারটি বিধানসভা কেন্দ্রের কো-অর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হয়েছিল মৌসমকে। কিন্তু সেই দায়িত্ব গ্রহণের আগেই তিনি পুরনো দলে ফেরার সিদ্ধান্ত নিলেন, যা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
মালদহের রাজনীতিতে মৌসম নূরের উত্থান মূলত গণিখান চৌধুরী পরিবারের উত্তরাধিকার সূত্রেই। ২০০৯ ও ২০১৪ সালে কংগ্রেসের প্রতীকে মালদহ উত্তর থেকে সাংসদ নির্বাচিত হন তিনি। কিন্তু ২০১৯ সালে তৃণমূলের টিকিটে লড়াই করে ত্রিমুখী লড়াইয়ে পরাজিত হন, জয়ী হন বিজেপির খগেন মুর্মু। এরপর তৃণমূল তাকে রাজ্যসভায় পাঠালেও ২০২৪-এর লোকসভা বা ২০২১-এর বিধানসভা কোনও নির্বাচনেই তাকে প্রার্থী করা হয়নি।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের