নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আগামী বছরের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ময়দানে সক্রিয় হচ্ছে শাসক শিবির। ভোটের আগে দলের রণকৌশল চূড়ান্ত করতে এবার মাঠে নামছে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিসেম্বরের শেষ ভাগ থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত রাজ্যজুড়ে একাধিক কর্মসূচির পরিকল্পনা করেছেন তিনি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচির আনুষ্ঠানিক নাম এখনও ঘোষণা করা হয়নি। তবে সম্ভবত শনিবার একটি সাংবাদিক বৈঠক করে সেই কর্মসূচির রূপরেখা প্রকাশ করা হতে পারে। স্পষ্ট ইঙ্গিত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের কাজকে সাধারণ মানুষের কাছে আরও পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। ‘উন্নয়নের পাঁচালি’ রাজ্যবাসীর ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উপর বিশেষ জোর দেওয়া হবে। এর পাশাপাশি মানবিক পরিষেবার অঙ্গ হিসেবেই ফের দুদিনের সেবাশ্রয়ের আয়োজন করা হচ্ছে।
আগামী ২৯ ডিসেম্বর দক্ষিণ বিষ্ণুপুরে এবং ৫ জানুয়ারি সাতগাছিয়ায় এই সেবাশ্রয় অনুষ্ঠিত হবে। সেখানে বহু মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারবেন। এছাড়াও, বছরের শুরুতে জানুয়ারিতে মাসজুড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক জনসভা করার পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য সূচি অনুযায়ী, ২ জানুয়ারি বারুইপুর, ৪ জানুয়ারি বীরভূম, ৭ জানুয়ারি ইটাহার, ৮ জানুয়ারি মালদহ, ১৩ জানুয়ারি কোচবিহার এবং ১৫ জানুয়ারি কাঁথিতে সভা হতে পারে। এই সভাগুলিতে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের