নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুজোর মুখে বড়সড় সাংগঠনিক রদবদলের পথে হাঁটল তৃণমূল কংগ্রেস। শনিবার হাওড়া গ্রামীণ, হুগলির শ্রীরামপুর, আরামবাগ, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বিষ্ণুপুর ও বহরমপুরে ব্লক ও টাউন স্তরে নতুন নেতৃত্ব ঘোষণা করল শাসকদল।
সূত্রের খবর, সাংগঠনিক শক্তি বাড়াতে ও ২০২৬ সালের নির্বাচনের প্রস্তুতি ত্বরান্বিত করতে মহালয়ার আগেই নতুন কমিটির তালিকা প্রকাশ করেছে তৃণমূল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডলে পোস্ট করে জানানো হয়, যুব, মহিলা, শ্রমিক ও মূল সংগঠনের বিভিন্ন স্তরে নতুন সভাপতিদের দায়িত্ব দেওয়া হয়েছে। হাওড়া গ্রামীণে মোট আটটি টাউন ও ব্লকস্তরে পরিবর্তন আনা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্তদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিদায়ী পদাধিকারীদের অবদানের জন্য ধন্যবাদ জানানো হয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একাধিক বৈঠকের পর সাংগঠনিক রদবদলের সিদ্ধান্ত নিয়েছে শাসক দল। জেলা স্তরে প্রতিটি সাংগাঠনিক বৈঠকে অভিষেকের স্পষ্ট বার্তা ছিল, পারফরম্যান্স ও গ্রহণযোগ্যতার ভিত্তিতেই পদ দেওয়া হবে, এবং অগ্রাধিকার পাবেন ‘কাজের লোক’। দলের শীর্ষ নেতৃত্ব মনে করছে, আগেভাগেই সাংগঠনিক কাঠামো গুছিয়ে ফেললে পুজোর পর রাজনৈতিক লড়াই আরও সহজতর হবে। সাংগঠনিক স্তরে আমূল বদলকে অত্যন্ত জরুরি বলে মনে করছে তৃণমূল।
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের