নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২৬ এর বিধানসভা নির্বাচনে শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গ বিজেপি। সেই লক্ষ্যেই আরএসএসের সঙ্গে বৈঠক সেরে নিল গেরুয়া শিবির। তবে রাজ্য কমিটি গঠন নিয়ে অনিশ্চয়তা কাটল না। শমীক ভট্টাচার্য সভাপতি হলেও টিমে কারা থাকবেন তা নিয়ে অন্দরে চলছে তুমুল কাটাছেঁড়া।
সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে আরএসএসের সঙ্গে বৈঠক হয় বঙ্গ বিজেপির। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ একাধিক শীর্ষনেতা। আলোচনায় উঠে এসেছে বেশ কয়েকজনের নাম- রীতেশ তিওয়ারি, রাজু বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় সিং, জগন্নাথ চট্টোপাধ্যায়, প্রবাল রাহা, লকেট চট্টোপাধ্যায় এবং জ্যোতির্ময় সিং মাহাতো। এদের মধ্য থেকে চারজনকে সাধারণ সম্পাদক করা হতে পারে।
নতুন সভাপতি পুরনোদের ফের সক্রিয় করে তুলতে চাইছেন। বিশেষত দিলীপ ঘোষকে কোর কমিটিতে ফিরিয়ে এনে ভোটে প্রথম সারির নেতৃত্বে রাখতে চাইছেন শমীক। তবে শুভেন্দু অধিকারী ও অমিতাভ চক্রবর্তী চাইছেন তাদের ঘনিষ্ঠ নেতারাই জায়গা পাক রাজ্য কমিটিতে। ফলে সমীকরণ মেলাতে হিমশিম খাচ্ছে নেতৃত্ব। বৈঠকে রাজ্য বিজেপির ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। টিম গঠনে শিবিরভিত্তিক দ্বন্দ্ব প্রকাশ্যে না এলেও অন্দরে টানাপোড়েন স্পষ্ট।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের