নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ছাব্বিশের বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত। নিউটাউনের এক অভিজাত হোটেলে সিপিআইএম নেতা মহম্মদ সেলিম ও নবগঠিত রাজনৈতিক শক্তির মুখ হুমায়ুন কবীরের গোপন বৈঠক ঘিরে শুরু হয়েছে জল্পনা। প্রায় এক ঘণ্টার এই একান্ত বৈঠক বাংলার রাজনীতিতে সম্ভাব্য জোট-রাজনীতির ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
বুধবার রাতে রাজারহাট নিউটাউনের একটি হোটেলে মহম্মদ সেলিম ও হুমায়ুন কবীরের মধ্যে প্রায় এক ঘণ্টা ধরে বৈঠক হয় বলে জানা গেছে। আসন্ন বিধানসভা নির্বাচনে জোট এবং আসন সমঝোতা নিয়েই মূলত আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। বৈঠক শেষে হুমায়ুন কবীর জানান, আলোচনার পরিবেশ ছিল সদর্থক। অন্যদিকে মহম্মদ সেলিম স্পষ্ট করে দেন, এই বিষয়ে কোনও সিদ্ধান্ত এখনও হয়নি। দলীয় স্তরে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। সেলিম বলেন, 'আমি জানতে চেয়েছি উনি রাজনৈতিকভাবে কী করতে চান, তার উদ্দেশ্য কী। জোট নিয়ে এখনই কোনও কথা হয়নি।'
এই বৈঠক নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস ও বিজেপি। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তীব্র আক্রমণ করে বলেন, 'রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে সিপিআইএম। তাই ভোটের আগে ভিক্ষার পাত্র হাতে জোট ভিক্ষা করছেন সেলিমরা। বামেদের ক্ষমতা নেই ২৫০ আসনে প্রার্থী দেওয়ার।' বিজেপির তরফেও এই বৈঠককে ‘রাজনৈতিক সুবিধাবাদের উদাহরণ’ বলে কটাক্ষ করা হয়েছে।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা