নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গে অবশেষে কিছুটা স্বস্তির বার্তা নিয়ে হাজির হল ঝড়বৃষ্টি। শুক্রবার ভোর থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে বইতে শুরু করে ঝোড়ো হাওয়া। সকালের এই আবহাওয়ার বদলে তাপমাত্রা কিছুটা কমেছে। ফলে দীর্ঘদিনের অস্বস্তিকর গরম থেকে সাময়িক স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের আটটি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। কলকাতাসহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ঝড়বৃষ্টির প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলেও পূর্বাভাস।
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, প্রথমে কলকাতায় কমলা সতর্কতা জারি করা হয়। তবে শুক্রবার সকালে কলকাতার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঝোড়ো হাওয়ার জেরে সল্টলেক এলাকায় একটি গাছ ভেঙে পড়ে এক পথচারী আহত হন। পুরসভার কর্মীরা দ্রুত গাছ সরানোর কাজে নামেন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গেও প্রাক-বর্ষার বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, দক্ষিণবঙ্গে শুক্রবার ও রবিবার ঝড়বৃষ্টির দাপট বেশি থাকবে। এদিকে কেরালায় ইতিমধ্যেই বর্ষার আনুষ্ঠানিক প্রবেশ করায় আগামী দিনে দেশের অন্যান্য অংশেও মৌসুমি বায়ুর অগ্রগতি আরও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা