নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফের উত্তাল যাদবপুর বিশ্বিদ্যালয়। গত কয়েকদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে অভ্যন্তরীণ অভিযোগ কমিটি বা আইসিসি নির্বাচন নিয়ে বিক্ষোভ চলে। সেই ছাত্র সংঘর্ষের মাঝে আহত হয়েছিলেন ২ বাংলার অধ্যাপক। সেই ঘটনায় এবার তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিল বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষ।
সূত্রের খবর , অধ্যাপকদের নাম রাজ্যেশ্বর সিংহ ও ললিত মাধব।শনিবার বিকেলে আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পড়ুয়া-শিক্ষকেরা। তার পরই সায়েন্স-আর্টস মোড়ের কাছে ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে চরম বিবাদ শুরু হয়। সেখানে মধ্যস্থতা করতে গিয়েই বিপাকে পড়েন অধ্যাপকরা।
ঘটনার পর দুই অধ্যাপককেই একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাজ্যেশ্বরের আঘাত গুরুতর। তাই ললিতকে ছেড়ে দেওয়া হলেও রাজ্যেশ্বরকে আরও বেশ কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করা হয়। চিকিৎসকদের মতে তার চোখে মুখে ঘুষি মারা হয়েছে। ঘুষির জেরে চশমার কাঁচ ভেঙে নাকে আঘাত লেগেছে। বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছে , তদন্ত কমিটি অভিযোগ প্রমাণ করতে পারলে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।
আহত অধ্যাপক রাজ্যেশ্বর বলেছিলেন , "দুই দল ছাত্রের মধ্যে বিরাট গোলমাল হচ্ছিল। সে সময় রাস্তা দিয়ে যাচ্ছিলাম। অপ্রীতিকর ঘটনা আটকানোর জন্য মধ্যস্থতা করতে গিয়েছিলাম। এই দু’দল ছাত্রের কেউই আমাকে আঘাত করেনি। বাইরে থেকে হঠাৎ কেউ এসে আমাকে মারধর করে।"
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের