নিজস্ব প্রতিনিধি, কলকাতা – ছাইয়ের স্তূপে স্বজনদের খোঁজ চালানো হচ্ছে। চারিদিকে স্বজনহারাদের আর্তনাদ। পোড়া মাংসের গন্ধ। আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১। নিখোঁজ কমপক্ষে ২৩। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
সূত্রের খবর, থানায় নিখোঁজদের খোঁজ নিতে ভিড় জমাচ্ছেন পরিজনরা। অগ্নিকাণ্ডের পর থেকেই পলাতক ডেকরেটার্স ও মোমো কোম্পানির মালিকরা। অবশেষে মঙ্গলবার রাতে গড়িয়ার এলাচি মোড় থেকে গ্রেফতার করা হয় ডেকরেটার্স সংস্থার কর্ণধার গঙ্গাধর দাসকে। ডেকরেটার্স ও মোমো কোম্পানির মালিকদের বিরুদ্ধে গাফিলতির জেরে মৃত্যুর ধারায় মামলা ও স্বতঃপ্রণোদিত ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সিঙ্গুরের সভামঞ্চ থেকে মৃতদের পরিবার পিছু চাকরি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বেসরকারি কোম্পানিতে কাজ করতে গিয়ে কিছু বন্ধু মারা গিয়েছেন। আমি ববি, অরূপকে পাঠিয়েছিলাম। ওদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। আমি পুলিশকে বলেছি পরিবারের সদস্যদেরকে সিভিকের চাকরি দেওয়ার জন্য।”
উল্লেখ্য, রবিবার রাত দেড়টা নাগাদ সোনারপুর উত্তর বিধানসভা এলাকার খেয়াদহ–২ গ্রাম পঞ্চায়েতের নাজিরাবাদে একটি ডেকরেটার্স সংস্থার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাশে থাকা মোমো তৈরির কারখানাও চলে যায় আগুনের গ্রাসে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬ জনের। এখনও পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। মৃতদেহ শনাক্ত করার জন্য ডিএনএ টেস্ট হবে।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা