নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বিজেপি করার অপরাধে যুবনেতার বাবার ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নরেন্দ্রপুর থানার কামরাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডিহি চাপরাশি এলাকার বাসিন্দা সঞ্জীব মণ্ডল। তিনি বিজেপির একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। পরিবারের অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে স্থানীয় তৃণমূল নেতা সনু মণ্ডল-সহ তাঁর কয়েকজন অনুগামী আচমকাই তাঁদের বাড়িতে চড়াও হয়। প্রথমে ভেঙে দেওয়া হয় ঘরের গেট। তারপর হাতুড়ি দিয়ে ভাঙা হয় তালা। এরপর রীতিমতো জোর করে ভিতরে ঢোকে অভিযুক্তরা। সেই সময় বাড়িতে ছিলেন না সঞ্জীব। তাঁকে খুঁজতে শুরু করে দুষ্কৃতীরা। না পেয়ে ক্ষোভ গিয়ে পড়ে তাঁর বাবা সুকুমার মণ্ডলের উপর।
পরিবারের দাবি, আচমকা হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি হামলা চালানো হয়। মাথা, মুখ ও শরীরের একাধিক জায়গায় গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তখনই চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপর দ্রুত আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ। পরিবারের পক্ষ থেকে তৃণমূল নেতা সনু মণ্ডল-সহ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। যদিও অভিযুক্তদের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ সব দিক খতিয়ে দেখছে। তদন্তও শুরু হয়েছে।
আহতের স্ত্রী ভব মণ্ডল বলেন, 'আমি তখন বাথরুমে ছিলাম। বাইরে এসে দেখি কয়েকজন দুষ্কৃতী ঘরের ভিতরে ঢুকে পড়েছে। ওরা আমার স্বামীকে ঘিরে দাঁড়িয়েছিল। বারবার বলছিল, 'তোর ছেলে কোথায়? তাকে ডাক। ওকে খুন করব। আমার স্বামী শুধু জানতে চেয়েছিলেন, কী হয়েছে। তারপরই ওরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। আমি আটকাতে গেলে আমার কাপড়ও কেটে দেয়। আমার স্বামীর মাথা ও মুখে একের পর এক কোপ মারে। আমাদের সঙ্গে কারও কোনও ঝগড়া ছিল না। আমরা দোষীদের কঠোর শাস্তি চাই'।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের