নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR নিয়ে শাসক - বিরোধী তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই সামনে এল বিস্ময়কর তথ্য। নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যের ২,২০৮টি পোলিং স্টেশনে নাকি একশো শতাংশ সঠিক এনুমারেশন ফর্ম জমা পড়েছিল। কিন্তু কমিশনের কড়া নজরদারি শুরু হতেই সেই সংখ্যা নেমে এল মাত্র ২৯-এ। স্বাভাবিক ভাবে এই বিস্তর ফারাক নিয়ে উঠছে প্রশ্ন।
প্রথমে নির্বাচন কমিশনের রিপোর্টে দেখা যায়, ২,২০৮টি পোলিং স্টেশন এমন রয়েছে যেখানে কোনও মৃত, স্থানান্তরিত বা ডুপ্লিকেট ভোটারের নাম নেই। অর্থাৎ সব এনুমারেশন ফর্মই ‘সঠিকভাবে পূরণ’ বলে ফেরত এসেছে। তালিকার শীর্ষে ছিল দক্ষিণ ২৪ পরগনা। স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশন এই তথ্যে হতবাক হয়। ২৪ ঘণ্টার মধ্যে জেলাশাসকদের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়।
সোমবারের তথ্য অনুযায়ী এই সংখ্যা ছিল ২,২০৮। মঙ্গলবার হঠাৎই দেখা যায় তা নেমে এসেছে ৪৮০-এ। আর বুধবার আরও নেমে দাঁড়িয়েছে মাত্র ২৯-এ। কমিশন সূত্রের খবর, এই বিপুল ফারাক প্রশাসনিক ত্রুটি, ভুল তথ্য প্রদান বা ইচ্ছাকৃত অনিয়মের ইঙ্গিত দিতে পারে। ফলে এই পোলিং স্টেশনগুলি এখন বিশেষ নজরদারির আওতায়।
নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, সংশ্লিষ্ট ২৯টি পোলিং স্টেশনের এনুমারেশন ফর্মের তথ্য বহুস্তরীয় যাচাইয়ের মধ্যে দিয়ে যাবে। কোথায় ভুল হয়েছে, কাদের মাধ্যমে হয়েছে, তা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্লক স্তরের কর্মীদের জিজ্ঞাসাবাদও করা হতে পারে বলেও জানা গেছে।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা