নিউজ ডেস্ক - ছ’মাসের কন্যাকে কোলে নিয়ে বহুতলের সাততলা থেকে ঝাঁপ দেওয়ার অভিযোগে উঠল মহিলার বিরুদ্ধে। ঘটনায় মৃত্যু হয়েছে ওই মহিলার। তবে আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে গিয়েছে শিশুটি। তেলঙ্গানার হায়দরাবাদের মিয়াপুর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম ঈশা সাহু পেশায় ছিলেন একজন আইটি কর্মী। তিনি মূলত মধ্যপ্রদেশের বাসিন্দা হলেও চাকরির কারণে হায়দরাবাদে বসবাস করতেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টে নাগাদ আবাসনের সাততলা থেকে শিশুকন্যাকে নিয়ে নীচে ঝাঁপ দেন বলে অভিযোগ। বিকট শব্দ শুনে আবাসনের বাসিন্দারা বাইরে বেরিয়ে এসে দু’জনকে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকেরা জানান, ঈশার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল। অন্যদিকে শিশুটির সামান্য আঘাত লেগেছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তদন্তকারীদের অনুমান, পড়ে যাওয়ার সময় শিশুটি প্রথমে একটি নিরাপত্তা কাঠামোর উপর পড়ায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে ঈশার দুই মেয়ে রয়েছে। বড় মেয়ের বয়স ৮ বছর। দীর্ঘদিন ধরে অনিদ্রা ও মানসিক অবসাদের সমস্যায় ভুগছিলেন বলেও দাবি পরিবারের।
ঘটনার সময় পরিবারের অন্যান্য সদস্যরাও আবাসনের ভিতরেই ছিলেন বলে জানা গেছে। তবে কী কারণে এমন চরম সিদ্ধান্ত নিলেন ঈশা, তা এখনও স্পষ্ট নয়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁর চিকিৎসা সংক্রান্ত নথিও খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। তদন্তকারীদের দাবি, সমস্ত সম্ভাব্য দিক খতিয়ে দেখে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।
সকাল থেকে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন
নারা লোকেশকে শুভেন্দুর বিশেষ উপহার
ইডির জালে মনোরঞ্জন মণ্ডল
বার অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
স্বার্থের সংঘাত নিয়ে প্রতিবেদন প্রকাশের পর চাপ ও হুমকির অভিযোগ! বিতর্কে সৌরভ ঘনিষ্ঠ সিএবি সদস্য
ফুটবল উন্মাদনার মাঝেই অরূপকে ঘিরে বিজেপির তীব্র কটাক্ষ
ঋতব্রতের সমর্থন ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে
আইনজীবীদের অধিকাংশ বিক্ষোভ দেখাতে থাকে আদালতের বাইরে
জিজ্ঞাসাবাদের পর শহরের বুকে ঘুরে বেড়ালেন অরূপ বিশ্বাস
২০ জুন গঙ্গাবক্ষে হতে চলেছে বিশেষ অনুষ্ঠান
যদিও ঠিক কোন বিষয়ে এই তদন্ত সে ব্যাপারে কিছু জানা যায়নি
মমতার বাড়ির দরজা থেকেই ফিরলেন নতুন PSO
মমতা ব্যানার্জীর নিরাপত্তারক্ষী ফিরিয়ে দেওয়ার আর্জি জানান বিধায়করা
বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ সিবিআই দফতরে হাজিরা দেন নির্মল ঘোষ
বিরোধী দলনেতা পদে বহাল থাকছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...