নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সেবাশ্রয়ে ভুল চিকিৎসার অভিযোগে এক পা হারানোর দাবি ঘিরে বিতর্ক আরও ঘনীভূত হল। স্বাস্থ্যভবনে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা মালতী বিশ্বাস। তার দাবি, ঘটনার কথা জানাতে ছেলেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হলেও তাকে ঢুকতেই দেওয়া হয়নি। এই অভিযোগ সামনে আসতেই নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শুরু হয়েছে তুমুল চর্চা।
হাঁটুর ব্যথার চিকিৎসার জন্য সেবাশ্রয় শিবিরে গেছিলেন মালতী বিশ্বাস। পরিবারের অভিযোগ, সেখান থেকে দেওয়া ওষুধ খাওয়ার পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। পরে একের পর এক সরকারি হাসপাতালে রেফার করা হলেও শেষ পর্যন্ত সংক্রমণ এতটাই বাড়ে যে অস্ত্রোপচার করে তার একটি পা বাদ দিতে হয়। এরপরই ভুল চিকিৎসার অভিযোগ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে পরিবার।
সোমবার স্বাস্থ্যভবনে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন মালতী বিশ্বাসের ছেলে ও স্বামী। তাদের বক্তব্য, ঘটনার পর বহুবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও সাড়া মেলেনি। মালতী বিশ্বাসের আরও অভিযোগ, তার ছেলে ক্যামাক স্ট্রিটে গিয়ে অভিষেকের সঙ্গে দেখা করতে চাইলে আপ্ত সহায়কেরা তাকে আটকে দেন এবং জানান, 'বস ছোটোখাটো বিষয়ে পাত্তা দেন না।' এই অভিযোগ প্রকাশ্যে আসতেই সেবাশ্রয় বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের