নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রবিবার গ্রিন লাইনের যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা কলকাতা মেট্রোর। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন করিডরে সকাল থেকে বিকেল পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। অত্যাধুনিক অটোমেটিক ট্রেন অপারেশন ব্যবস্থার চূড়ান্ত নিরাপত্তা পরীক্ষা চালানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ছুটির দিনে যাতায়াতের পরিকল্পনা থাকলে আগেভাগেই বিকল্প রুট বেছে নেওয়ার পরামর্শ দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রো সূত্রে জানা গেছে, রবিবার কমিশন অফ রেলওয়ে সেফটি গ্রিন লাইনে অটোমেটিক ট্রেন অপারেশন সিস্টেমের গুরুত্বপূর্ণ পরীক্ষা চালাবে। এই পরীক্ষায় ট্রেনের স্বয়ংক্রিয় চলাচল, গতি নিয়ন্ত্রণ, নির্ভুলভাবে স্টেশনে থামা এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হবে। সেই কারণেই হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত আপ ও ডাউন উভয় দিকেই সকাল থেকে বিকেল পর্যন্ত মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হবে।
সাধারণত রবিবার সকাল ৯টা থেকে পরিষেবা শুরু হলেও এদিন বিকেল সাড়ে ৪টা থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফের মেট্রো চলবে। ইতিমধ্যেই সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। একইসঙ্গে, সকাল থেকে বিকেল পর্যন্ত যাত্রীদের বিকল্প পরিবহণ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের