নিজস্ব প্রতিনিধি , কলকাতা - স্বাস্থ্য পরিষেবাকে আরও গতিশীল ও প্রশাসনিক কাজকে নিরবচ্ছিন্ন রাখতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দফতর। এবার থেকে শনিবার ও সরকারি ছুটির দিনেও পুরোপুরি ফাঁকা রাখা যাবে না স্বাস্থ্য ভবন। প্রয়োজন অনুযায়ী পালা করে আধিকারিক ও কর্মীদের অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন এই নির্দেশিকাকে ঘিরে স্বাস্থ্য মহলে শুরু হয়েছে জোর আলোচনা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের জারি করা নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, প্রশাসনিক কাজ যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, তার জন্য শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনেও নির্দিষ্ট সংখ্যক আধিকারিক ও কর্মীকে দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট ব্রাঞ্চ বা ডিরেক্টরেট কর্মীদের ডেকে পাঠাতে পারবে। কোন দিন কতজন কর্মী উপস্থিত থাকবেন, সেই তালিকাও ছুটির আগের দিন বিকেল ৪টার মধ্যে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন শাখায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রয়োজনে দফতরের গাড়ি চালকদেরও এই ডিউটির আওতায় রাখা হবে। ছুটির দিনে অফিসে উপস্থিত কর্মীদের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ও অন্যান্য সুবিধার ব্যবস্থা করবে স্বাস্থ্য ভবন। এই সংক্রান্ত সমস্ত ব্যয় বহন করা হবে পশ্চিমবঙ্গ স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তহবিল থেকে। ইতিমধ্যেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রধান সচিবের স্বাক্ষরিত নির্দেশিকা সংশ্লিষ্ট সব দফতর, ডিরেক্টরেট ও প্রশাসনিক শাখায় পাঠানো হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের