নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ডিসেম্বরের শেষ সপ্তাহে ট্রেনে যাতায়াত করতে যাওয়া যাত্রীদের জন্য আসছে নতুন খরচার হিসাব। বেশ কিছুদিন ধরেই রেলভাড়া বৃদ্ধির ইঙ্গিত মিলছিল, আর রবিবার সেই জল্পনায় আনুষ্ঠানিক সিলমোহর দিল ভারতীয় রেল। আগামী ২৬ ডিসেম্বর ২০২৫ থেকে সাধারণ, নন-এসি ও এসি সব শ্রেণির ট্রেনযাত্রায় ভাড়া সামান্য বাড়তে চলেছে।
রেলের বিবৃতি অনুযায়ী, মেল ও এক্সপ্রেস ট্রেনে নন-এসি এবং এসি দুটি শ্রেণিতেই ভাড়া বাড়বে কিলোমিটার-পিছু সর্বোচ্চ ২ পয়সা। তবে স্বস্তির বিষয় ২১৫ কিলোমিটারের কম দূরত্বে সাধারণ শ্রেণিতে যাত্রা করলে ভাড়া এক টাকাও বাড়বে না। ফলে শহরতলি ও স্বল্প দূরত্বের যাত্রীদের উপর কোনও অতিরিক্ত চাপ পড়ছে না। ২১৫ কিলোমিটারের বেশি দূরত্বে যাত্রার ক্ষেত্রেই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হবে। সেক্ষেত্রে সাধারণ শ্রেণিতে ভাড়া বাড়বে কিলোমিটার-পিছু ১ পয়সা এবং মেল ও এক্সপ্রেস ট্রেনের নন-এসি সহ এসি শ্রেণিতে বাড়বে কিলোমিটার-পিছু ২ পয়সা।
রেলের হিসাব অনুযায়ী, কোনো যাত্রী নন-এসি শ্রেণিতে ৫০০ কিলোমিটার যাত্রা করলে ভাড়া হিসেবে তাকে অতিরিক্ত ১০ টাকা দিতে হবে। এসি শ্রেণিতেও প্রায় একই অঙ্কের বাড়তি খরচ হবে। রেল মন্ত্রকের আশা, এই ভাড়া সংশোধনের ফলে প্রায় ৬০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আসবে, যা জ্বালানির বাড়তি দাম, রক্ষণাবেক্ষণ খরচ এবং পরিকাঠামো উন্নয়নে কাজে লাগানো হবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের