নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ছয় বছর পেরিয়েও রাজ্যের প্রাক্তন পুলিশ প্রধান রাজীব কুমারকে কেন জেরা করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই প্রশ্নেই সোমবার কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। শুনানির সময় সিবিআইয়ের ভূমিকা নিয়ে বিস্ময় প্রকাশ করে প্রধান বিচারপতি বি.আর. গভাই মন্তব্য করেন, 'পুরো ঘটনাই শকিং।'
সূত্রের খবর, সোমবার শীর্ষ আদালতে রাজীব কুমারকে ঘিরে দায়ের হওয়া আদালত-অবমাননার মামলার শুনানি ছিল। সিবিআইয়ের তরফে হাজির ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। শুনানির সময় প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, 'গত ছয় বছরে রাজ্যের ডিজি রাজীব কুমারকে কেন একবারও জেরা করা হয়নি?' আদালতের এই প্রশ্নের মুখে পড়েন সলিসিটর জেনারেল। সরাসরি কোনও যুক্তি দিতে না পেরে তিনি বলেন, 'মামলার নথি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন।'
অন্যদিকে, রাজীব কুমারের পক্ষের আইনজীবী বিশ্বজিৎ দেব জানান, সিবিআই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার মক্কেলকে হেনস্থা করছে। একজন দক্ষ আইপিএস অফিসারের সম্মানহানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। রাজীব কুমারের বিরুদ্ধে চিটফান্ড মামলার তদন্তে গাফিলতির অভিযোগ এনে সিবিআই আদালত অবমাননার মামলা দায়ের করেছিল। আগামী শুক্রবার পরবর্তী মামলার শুনানির দিন স্থির করা হয়েছে।
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের