নিজস্ব প্রতিনিধি , বেইজিং - চিকিৎসা বিজ্ঞানে বৈপ্লবিক সাফল্য অর্জন করলেন চীনের বিজ্ঞানীরা। ভাঙ্গা হাড় জোড়া লাগানোর উদ্দেশ্যে তারা তৈরি করল এক বিশেষ আঠা। মাত্র কয়েক মিনিটেই জুড়ে যাবে ভাঙ্গা হাড়। চিনের ওয়েনঝোতে ডঃ লিন জিয়ানফেং সহ তার দল ঝিনুকের গঠন থেকে অনুপ্রাণিত হয়ে এই আঠা তৈরি করেছেন। সেক্ষেত্রে ভবিষ্যতে অস্ত্রোপচারের আশঙ্কা একেবারেই কমে যাবে।
সমুদ্রের শক্ত স্রোত ও তরঙ্গের মধ্যেও ঝিনুক যেকোনো শিলার গায়ে দৃঢ়ভাবে লেগে থাকে। সেই ধারণা থেকেই তৈরি হয়েছে ‘Bone 02’ নামের এক বিশেষ জৈব পদার্থ। আঠার আঠালো শক্তি ২০০ কেজিরও বেশি। রক্তে ভরা পরিবেশেও এটি কার্যকরভাবে হাড় আটকে রাখে। অস্ত্রোপচারের সময় ব্যবহারে করা হলে মাত্র ২-৩ মিনিটের মধ্যে ভাঙা হাড় জোড়া লেগে যাবে। ৬ মাসের মধ্যে এটি নিজে থেকেই শরীরে দ্রবীভূত হয়। ফলে অতিরিক্ত অস্ত্রোপচারের প্রয়োজন একেবারেই হয় না। সম্পূর্ণরূপে জৈব-নিরাপদ ও শরীরের জন্য ঝুঁকিমুক্ত।
এখনও পর্যন্ত ১৫০ জনেরও বেশি রোগীর উপর এই আঠার সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই এটি নিরাপদ ও কার্যকর প্রমাণিত হয়েছে। গবেষকদের মতে, হাড় ভাঙা, ফ্র্যাকচার সহ জটিল অর্থোপেডিক সার্জারিতে এটি একটি বিপ্লব ঘটাতে চলেছে। হাড়ের অস্ত্রোপচার সহ পরে অপসারণ করার ক্ষেত্রে সংক্রমণ সহ ব্যয়ের বিশাল ঝুঁকি থাকে। নিম্নবিত্ত পরিবারের ক্ষেত্রে এগুলি একেবারেই সম্ভব হয়ে ওঠেনা। তাই সংক্রমণ সহ ব্যয়ের ঝুঁকি একেবারেই কমতে চলেছে।
উল্লেখ্য , প্রত্যেক বছর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ হাড় ভাঙার সমস্যায় ভোগেন। নতুন এই প্রযুক্তি তাদের চিকিৎসায় নতুন দিশা খুলতে চলেছে। চিন ইতিমধ্যেই এই আবিষ্কারের জন্য দেশীয় ও আন্তর্জাতিক পেটেন্ট আবেদন করেছে।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের