নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চিকিৎসক দিবসে স্বাস্থ্য পরিষেবায় একাধিক যুগান্তকারী পদক্ষেপের ঘোষণা করল রাজ্য সরকার। ডা. বিধানচন্দ্র রায়ের জন্মদিবসকে স্মরণীয় করে বিধাননগর মহকুমা হাসপাতালের নাম বদল করা হল। শুধু তাই নয়, একাধিক প্রকল্পেরও সূচনা করেন মুখ্যমন্ত্রী। সরকারি হাসপাতালগুলির উপর নজরদারির জন্য অত্যাধুনিক কন্ট্রোল রুমের উদ্বোধন একগুচ্ছ উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থাকে আরও আধুনিক ও জনমুখী করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বুধবার বিধাননগরে চিকিৎসক দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথমেই প্রখ্যাত চিকিৎসক ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। এরপরই তিনি ঘোষণা করেন, বিধাননগর মহকুমা হাসপাতালের নতুন নাম হবে ‘ডা. বিধানচন্দ্র রায় মাল্টি স্পেশালিটি হাসপাতাল’। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালকে তার নামে নামে উৎসর্গ করে চিকিৎসা পরিষেবার মানোন্নয়নের প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী।
এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল-সহ স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকরা। স্বাস্থ্য পরিষেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন স্বাস্থ্য ভবনের নতুন কন্ট্রোল রুম। এখান থেকেই রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের পরিষেবা, পরিকাঠামো ও জরুরি পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হবে। দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে সাধারণ মানুষের যে অভিযোগ ছিল, তা দূর করতেই এই উদ্যোগ বলে জানিয়েছে প্রশাসন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের