নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভায় সেবাশ্রয় শিবিরকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা চরমে। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে কঠোর তদন্ত ও আইনি পদক্ষেপের ইঙ্গিত দেন। তার বক্তব্যকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের আবহ তৈরি হয়েছে।
শনিবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, সেবাশ্রয় শিবিরের আড়ালে একাধিক অনিয়ম ও গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে। তার দাবি, বিষ্ণুপুর মহকুমার একাধিক থানায় এই সংক্রান্ত অভিযোগ দায়ের হয়েছে এবং তদন্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, সরকারি হাসপাতালের চিকিৎসক, আল্ট্রাসোনোগ্রাফি ও এক্স-রে পরিষেবা এবং মেডিক্যাল কলেজের ছাত্রদের নিয়মবহির্ভূতভাবে শিবিরে ব্যবহার করা হয়েছিল।
মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, একটি গুদাম থেকে চিকিৎসা-সংক্রান্ত যন্ত্রপাতি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার হয়েছে। এই অভিযোগগুলির তদন্তে সিআইডি, এসটিএফ, রাজ্য পুলিশ এবং চিকিৎসা বিশেষজ্ঞদের নিয়ে যৌথ তদন্ত চলছে বলেও তিনি জানান। অভিষেককে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ' এই চিটিংবাজ ভাইপো কীভাবে মানুষের ক্ষতি করেছে দেখুন। বিষ্ণুপুরের একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছে। আল্ট্রা সোনোগ্রাফি, এক্স রে, সরকারি হাসপাতালের ডাক্তার, মেডিক্যাল কলেজে ছাত্রদের বাইরে নিয়ে গিয়েছে।'
কড়া হুঁশিয়ারির সুরে শুভেন্দু অধিকারী আরও বলেন, 'মেডিক্যাল কলেজে ছাত্ররা চিকিৎসা করতে পারেন? একবার ঢুকলে বেরবে না। চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। এ তো খুনের মামলা। দিলীপ মণ্ডলের গোডাউন থেকে মেশিন, এক্সপায়ারি ওষুধ বাজেয়াপ্ত হয়েছে। সিআইডি, এসটিএফ, পুলিশ ও মেডিক্যাল এক্সপার্টদের নিয়ে তদন্ত। ভাইপো ও সঙ্গীদের ছাড়ার কোনও সিন নেই।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের