691ec0d9aa6de_download
নভেম্বর ২০, ২০২৫ দুপুর ০৪:০৪ IST

চল্লিশেও কুড়ি বছরের যুবকের মতোই তেজ

নিজস্ব প্রতিনিধি , রিয়াধ - রোনাল্ডোকে নিয়ে আলোচনা হলেই বয়স যেন কোনও গুরুত্বই পায় না। ৪০ বছর বয়সে যেখানে ফুটবলারদের শরীর ধীরে ধীরে ক্লান্তি টের পেতে শুরু করে, সেখানে তিনি এখনও যেন নিজের দৌড়ের গতি আর স্ট্যামিনা , ক্ষিপ্রতা দিয়ে তরুণদের চ্যালেঞ্জ ছুড়ে দেন। এই ব্যতিক্রমী ফিটনেসের পেছনে শুধু জেনেটিকস নয়—আছে তাঁর জীবনকে কঠোরভাবে সাজিয়ে তোলার অভ্যাস, বিজ্ঞানের ওপর আস্থা, আর নিজেকে প্রতিনিয়ত আরও ভালো করার এক অদম্য ইচ্ছাশক্তি।

রোনাল্ডোর দিন শুরু হয় বিশ্রামের হিসেব ঠিক রেখে। টানা ঘুমের বদলে তিনি শরীরকে ছোট ছোট বিরতি দেন—পাঁচটি ন্যাপ, মোট ছয় ঘণ্টা। শরীরের স্বাভাবিক রিদম যেন কখনো ভেঙে না যায়, সেই লক্ষ্যেই তাঁর এই অভ্যাস। তাতে অন্যদের চোখে অদ্ভুত লাগলেও, রোনাল্ডোর শরীরে এর প্রভাব নিঃসন্দেহে স্পষ্ট।

ট্রেনিং শেষ হওয়ার পর তাঁর  শুরু হয় রিকভারি  । ক্রায়োথেরাপি চেম্বারে দাঁড়িয়ে কয়েক মিনিটের বরফশীতল অভিজ্ঞতা তিনি নিয়মিত নেন। এতে পেশির চাপ কমে, ব্যথা নেমে যায় এবং দেহ দ্রুত ম্যাচের উপযোগী হয়ে ওঠে। সঙ্গে আছে আইস বাথ, রেড লাইট থেরাপি—শরীরের প্রতিটি অংশ যেন পরের  দিনের জন্য প্রস্তুত থাকে।

তাঁর অনুশীলনের ধরনও একঘেয়ে নয়। উচ্চমাত্রার ইন্টারভাল ট্রেনিং মাঠে তাঁর দ্রুততা ধরে রাখতে সাহায্য করে। পায়ের শক্তি বাড়াতে বিশেষ ড্রিল  ও যোগাভ্যাস দিয়ে লেগ মাসলের নমনীয়তা ঠিক রাখা—এসবই রোনাল্ডোর দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ন অঙ্গ ।

খাওয়াদাওয়া নিয়ে তাঁর শৃঙ্খলা বেশিরভাগ ক্রীড়াবিদের কাছেই কঠিন মনে হতে পারে। একদিনে ছয়বার ছোট খাবার, যেখানে প্রোটিনই মূল ভরসা। শরীরের ভেতরের পরিবর্তন নিয়মিত নজরে রাখতে তিনি রক্ত পরীক্ষা করেন, যেন কোনো ছোট সমস্যা বড় বাধা হয়ে দাঁড়াতে না পারে।

হাইড্রেশনের ব্যাপারেও তিনি কঠোর। কার্বনেটেড কিংবা চিনিযুক্ত পানীয় তাঁর তালিকায় নেই। জলই তাঁর প্রধান সঙ্গী। ট্রেনিংয়ের আগে-পরে বিশেষ ইলেক্ট্রোলাইট দ্রবণ নিয়ে শরীরের শক্তির ভারসাম্য ঠিক রাখেন তিনি।

রোনাল্ডোর ফিটনেস যাত্রার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো তাঁর কোষীয় শক্তি উৎপাদন নিয়ে সচেতনতা। মাইটোকন্ড্রিয়া ঠিকমতো কাজ করলে শরীর ক্লান্ত হয় কম, শক্তি ধরে রাখে বেশি—এ বিশ্বাসে তিনি নিজের ট্রেনিং ও পুষ্টিকে সাজান। এই লক্ষ্যেই হয়তো তাঁর শরীর এখনও ৭ শতাংশের কাছাকাছি চর্বি ধরে রাখতে সক্ষম।

রোনাল্ডোর ফিটনেস-রুটিন দেখে মনে হয়, তাঁর সাফল্যের পথ এত দীর্ঘ নয়—বরং যত্নে সাজানো, বিজ্ঞানভিত্তিক এবং ব্যক্তিগত শৃঙ্খলায় বাঁধা। বয়স তাঁকে ধীর করেনি, বরং আরও নিখুঁত হতে শিখিয়েছে। তাই হয়তো আজও তিনি মাঠে নামলে বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীরা আগের মতোই প্রত্যাশায় বুক বাঁধে—এই মানুষটি আবারও প্রমাণ করবেন, বয়স কেবলই একটি সংখ্যা।

আরও পড়ুন

আয়ুষ্মান ভারত কার্ড পেতে আগে করুন ই-কেওয়াইসি , জানুন পুরো নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

বাড়িতে বসেই অনলাইনে যাচাই করুন স্ট্যাটাস

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

ছিটকে গেলেন বুমরাহ! শ্রীলঙ্কা সফরের আগে নতুন চিন্তায় টিম ইন্ডিয়া
আগস্ট ০৩, ২০২৬

চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির

লড়াই এখনও শেষ হয়নি! ব্রিজভূষণ মুক্তি পেতেই ঘোষণা বিনেশ ফোগতের
আগস্ট ০৩, ২০২৬

আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত

গ্লাসগো থেকে আহমেদাবাদ! শতবর্ষের কমনওয়েলথের দায়িত্ব ভারতের হাতে
আগস্ট ০৩, ২০২৬

সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত

অলিম্পিক্সে সোনা জয়ীর পাশে দাঁড়াল না দেশ! নাদিমের ব্যর্থতায় কাঠগড়ায় পাকিস্তান
আগস্ট ০৩, ২০২৬

কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা

কমনওয়েলথ টেবল টেনিসে ভারতের সোনার ঝড়! এশিয়াডের আগে বঙ্গ তারকাদের নজরকাড়া সাফল্য
আগস্ট ০৩, ২০২৬

৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও

লভলিনার প্রতিবাদে কাজ! ভারতের বিকৃত মানচিত্র নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইল রেস্তোরাঁ
আগস্ট ০৩, ২০২৬

আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট

মোবাইল রিচার্জে বড় আপডেট ! ভুল হলেও ফেরত পেতে পারেন আপনার টাকা
আগস্ট ০৩, ২০২৬

জিও আর এয়ারটেল গ্রাহকদের জন্য এসেছে বিশেষ ব্যবস্থা

২০০৮-এ সাইনা, ২০২৬-এ তন্বী! ১৮ বছর পর তাইপেই ওপেন মুকুট ভারতের
আগস্ট ০২, ২০২৬

১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে

রেস্তোরাঁর ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! মেজাজ হারালেন অলিম্পিক পদকজয়ী লভলিনা
আগস্ট ০২, ২০২৬

উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া

আন্তর্জাতিক মঞ্চে রুপো, তবু অনিশ্চিত বঙ্গকন্যা অনামিকার কমনওয়েলথ স্বপ্ন! অর্থের অভাবে চিন্তায় পরিবার
আগস্ট ০২, ২০২৬

এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা

অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা নিয়ে নতুন আপডেট ! এখনও না পেলে কী করবেন জানুন
আগস্ট ০২, ২০২৬

যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা

বক্সারদের দাপটে ইতিহাস ভারতের! একদিনে এল ৮ সোনা, বাজিমাত ৭ জনের
আগস্ট ০২, ২০২৬

রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি

স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ত্বকে পড়ছে প্রভাব , জেনে নিন সতর্কতার উপায়
আগস্ট ০২, ২০২৬

স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে বাড়তে পারে পিগমেন্টেশন

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের