68c912291ae58_WhatsApp Image 2025-09-16 at 3.09.54 AM
সেপ্টেম্বর ১৬, ২০২৫ দুপুর ০২:১৮ IST

চলন্ত ট্রেনের শৌচালয়ে প্রসব বেদনা, মানবিকতার নজির রেল পুলিশের

নিজস্ব প্রতিনিধি, হুগলী - বাস্তব জীবনের কিছু কাহিনী যেন সত্যি কিছু সময় সিনেমার প্লটকেও ছাপিয়ে যায়। ঝিরঝিরে বৃষ্টির অন্ধকার রাত, দৌড়ে চলা কাঞ্চনকন্যা এক্সপ্রেসের গর্জন, আর তার মাঝেই যেন থেমে গেল সময়। প্রসব বেদনার যন্ত্রণার সঙ্গে এক তরুণীর বুকভরা সাহস, আর চারপাশে উদ্বিগ্ন যাত্রীরা। মিনিটের মধ্যে কান পাতলেই শোনা গেল এক নবজাতকের প্রথম কান্না। রেল কামরার শৌচালয়ে জন্ম নিল নতুন প্রাণ।

কামারকুন্ডু স্টেশন 

স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতের আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ঘটে গেল এমনই এক অবিশ্বাস্য ঘটনা। কলকাতার উল্টোডাঙার বাসিন্দা ২১ বছরের নয়ন মোল্লার স্ত্রী হঠাৎ প্রসব বেদনা অনুভব করেন। বৃষ্টি ভেজা সেই রাত প্রায় সাড়ে ৯টা। ট্রেন তখন কামারকুণ্ডু স্টেশন পেরিয়ে যাচ্ছে। যাত্রীরা কেউই এমন ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না।ট্রেনের জেনারেল কামরার শৌচালয়েই সন্তান প্রসব করেন ওই তরুণী। মুহূর্তেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। সদ্য বাবা হওয়া নয়ন মোল্লা অসহায়ভাবে কামরার বাইরে দাঁড়িয়ে সাহায্যের খোঁজ করছিলেন। যাত্রীরা আতঙ্কিত হলেও দ্রুত খবর পৌঁছায় কামারকুণ্ডু স্টেশনে কর্তব্যরত জিআরপি অফিসারদের কাছে।

কাঞ্চনকন্যা এক্সপ্রেসে বিরল ঘটনা 

খবর পৌঁছতেই দায়িত্বে থাকা জিআরপি অফিসাররা ট্রেন থামানোর ব্যবস্থা করেন। ঝিরঝিরে বৃষ্টির মধ্যে মহিলা পুলিশের সহায়তায় নবজাতক ও মাকে স্ট্রেচারে তুলে নিরাপদে নামানো হয়। অসহায় নবপিতা নয়ন মোল্লার চোখে তখন একসঙ্গে স্বস্তি ও বিস্ময়। রেল পুলিশের গাড়িতেই মা ও শিশুকে পৌঁছে দেওয়া হয় সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা জানান, আপাতত দুজনেই সম্পূর্ণ সুস্থ ও স্থিতিশীল। চিকিৎসকরা প্রয়োজনীয় সব পরীক্ষা নিরীক্ষা করছেন।

রেল পুলিশের তৎপরতায়  পৃথিবীতে নতুন  প্রাণের সৃষ্টি 

প্রবল বৃষ্টি আর রাতের দুর্যোগের মধ্যে সাধারণ যাত্রীর প্রাণ রক্ষা করতে যে তৎপরতা রেল পুলিশ দেখিয়েছে, তার প্রশংসা করছেন প্রত্যক্ষদর্শীরা। বহু যাত্রী ও হাসপাতাল কর্মীরা জানান, সময়মতো পুলিশ এগিয়ে না এলে বড় বিপদ ঘটতে পারত।কাঞ্চনকন্যা এক্সপ্রেসের এই রাতের ঘটনা মনে করিয়ে দিল প্রতিদিনের যাত্রাপথে অপ্রত্যাশিত মুহূর্ত আসতে পারে, তবে জরুরি সময়ে মানবিকতা ও দ্রুত সিদ্ধান্তই পারে জীবনের নতুন আলো দেখাতে।

আরও পড়ুন

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

৫০ বছরের অপেক্ষার অবসান! রুদ্রনীলের উদ্যোগে কোণায় শুরু রাস্তার কাজ
আগস্ট ০২, ২০২৬

খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ

গভীর রাতেও মিলবে বাস পরিষেবা , বিরাট ঘোষণা পরিবহণ মন্ত্রীর
আগস্ট ০২, ২০২৬

এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন

মুচলেকার পরও ঘরে বসে চলছে টাকা নিয়ে প্রাইভেট টিউশন! নির্লজ্জ্ব স্কুলের শিক্ষকের বিরুদ্ধে নির্দেশ অমান্যের অভিযোগ
আগস্ট ০১, ২০২৬

সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের