6a1a9048b06b1_WhatsApp Image 2026-05-30 at 00.14.33
মে ৩০, ২০২৬ দুপুর ১২:৫৩ IST

চন্দননগরে তৃণমূলের মহাভাঙন , মেয়র-সহ ৩০ কাউন্সিলরের একযোগে ইস্তফা

নিজস্ব প্রতিনিধি ,  হুগলী - বাংলায় রাজনৈতিক পালাবদলের পর প্রথম বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। চন্দননগর পুরনিগমে কার্যত ভেঙে পড়ল শাসকদলের সংগঠন। মেয়র-সহ ৩০ জন তৃণমূল কাউন্সিলরের একযোগে পদত্যাগ ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। এই ঘটনাকে বাংলার পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির অন্যতম তাৎপর্যপূর্ণ অধ্যায় বলেই মনে করা হচ্ছে।

চন্দননগর পুরনিগমের মোট ৩৩টি ওয়ার্ডের মধ্যে ৩১টিতেই তৃণমূলের কাউন্সিলর ছিলেন। শুক্রবার সকালে প্রথমে ছয়জন কাউন্সিলর পদত্যাগ করেন। তারপর রাতের মধ্যেই আরও ২৪ জন পদত্যাগপত্র জমা দেওয়ায় সংখ্যাটা পৌঁছে যায় ৩০-এ। ফলে কার্যত কাউন্সিলরশূন্য হওয়ার মুখে দাঁড়িয়েছে পুরনিগমের শাসক শিবির। পদত্যাগপত্রগুলি চেয়ারম্যান স্নিগ্ধা রায় ও কমিশনারের কাছে ইমেলের মাধ্যমে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রশাসনিক কাঠামো ও আর্থিক ক্ষমতা নিয়ে অনিশ্চয়তার আবহেই এই সিদ্ধান্ত নিয়েছেন অধিকাংশ কাউন্সিলর। বিদায়ী মেয়র রাম চক্রবর্তীর দাবি, পুরনগর উন্নয়ন দফতরের তরফে পুরসভার আর্থিক লেনদেন ও ব্যয়ের অডিটের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অর্থনৈতিক স্বাধীনতা কমে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এর ফলে নাগরিক পরিষেবা স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়তে পারে বলেই মনে করছেন তারা।

অন্যদিকে, বিজেপির চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ এই ঘটনাকে তৃণমূলের অভ্যন্তরীণ ভাঙনের প্রমাণ বলে দাবি করেছেন। তার বক্তব্য, রাজনৈতিক বাস্তবতা বদলানোর সঙ্গে সঙ্গে বহু জনপ্রতিনিধিই তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। ফলে এই পদত্যাগ শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং বৃহত্তর রাজনৈতিক বার্তাও বহন করছে বলে মনে করছে একাংশ।

আরও পড়ুন

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

৫০ বছরের অপেক্ষার অবসান! রুদ্রনীলের উদ্যোগে কোণায় শুরু রাস্তার কাজ
আগস্ট ০২, ২০২৬

খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ

গভীর রাতেও মিলবে বাস পরিষেবা , বিরাট ঘোষণা পরিবহণ মন্ত্রীর
আগস্ট ০২, ২০২৬

এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন

মুচলেকার পরও ঘরে বসে চলছে টাকা নিয়ে প্রাইভেট টিউশন! নির্লজ্জ্ব স্কুলের শিক্ষকের বিরুদ্ধে নির্দেশ অমান্যের অভিযোগ
আগস্ট ০১, ২০২৬

সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের