নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূল কংগ্রেসে সাংগঠনিক টালমাটাল পরিস্থিতির মধ্যেই বড় সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের। চন্দ্রিমা ভট্টাচার্যের ইস্তফার পর নেতৃত্বে কোনও শূন্যতা রাখতে নারাজ তৃণমূল নেত্রী। শনিবার ফেসবুক লাইভে তিনি ঘোষণা করলেন, দলের রাজ্য সভানেত্রীর দায়িত্ব আপাতত নিজেই সামলাবেন। পাশাপাশি সংগঠনকে আরও সক্রিয় করতে রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে মদন মিত্র ও কুণাল ঘোষের নামও ঘোষণা করলেন তিনি।
মেট্রোপলিটনের দলীয় কার্যালয় ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে চন্দ্রিমা ভট্টাচার্যের আকস্মিক পদত্যাগ তৃণমূলের অন্দরে নতুন রাজনৈতিক সংকট তৈরি করেছে। চন্দ্রিমার অভিযোগ ছিল, তার আনুগত্য নিয়েই প্রশ্ন তোলা হয়েছে। সেই অভিমান থেকেই তিনি দলের সমস্ত সাংগঠনিক দায়িত্ব ছেড়ে দেন এবং পরে বিদ্রোহী শিবিরের নেতাদের সঙ্গেও বৈঠক করেন। এই পরিস্থিতিতে শনিবার বিকেলে কালীঘাটের দলীয় কার্যালয় থেকে ফেসবুক লাইভে সরাসরি কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, নেতৃত্বের পরিবর্তনে দল দুর্বল হবে না। বরং নিজেই এখন রাজ্য সংগঠনের দায়িত্ব নিয়ে মাঠে নামবেন। তিনি বলেন, ' কে ছেড়ে গেল, তাতে কিছু যায় আসে না। আমি নেতা চাই না, সাধারণ কর্মী চাই। দলের রাজ্য সংগঠনটাও এখন আমি চালাব। আমি রোজই পার্টি অফিসে বসি, কর্মীদের সঙ্গে দেখা করি। এবার থেকে আরও বেশি সময় দেব।'
সংগঠনের দৈনন্দিন কাজের সুবিধার জন্য তিনি দুই নতুন রাজ্য সাধারণ সম্পাদকের নামও ঘোষণা করেন। কামারহাটির বিধায়ক মদন মিত্র এবং বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ এবার থেকে রাজ্য সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন। পাশাপশি, সাংগঠনিক কাজে তাকে সহযোগিতা করবে বলেও জানান তৃণমূল নেত্রী।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের