নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চন্দ্রকোনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ ঘিরে নতুন করে উত্তেজনা রাজ্য রাজনীতিতে। ঘটনার প্রতিবাদে থানার ফাঁড়িতে অবস্থান এবং পুলিশের ভূমিকা নিয়ে তীব্র বিতর্কের পর এবার বিষয়টি গড়াল হাইকোর্টে। মঙ্গলবার হামলার ঘটনার সিবিআই তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী।
ঘটনার সূত্রপাত গত শনিবার। পুরুলিয়া থেকে দলীয় কর্মসূচি সেরে জাতীয় সড়ক ৬০ ধরে মেদিনীপুরের দিকে ফিরছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সময় চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়া এলাকায় তৃণমূলের একটি অঞ্চল অফিসের সামনে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা হয় বলে অভিযোগ। শুভেন্দুর দাবি, প্রায় ২০ জন তৃণমূল দুষ্কৃতী বাঁশ ও লাঠি নিয়ে তার গাড়ির উপর চড়াও হন। এই ঘটনার পর ক্ষুব্ধ বিরোধী দলনেতা গাড়ি ঘুরিয়ে সোজা চলে যান চন্দ্রকোনা রোড পুলিশ ফাঁড়িতে। সেখানে ফাঁড়ি ইনচার্জের সামনেই মেঝেতে বসে পড়েন তিনি।
বিরোধী দলনেতা স্পষ্ট জানান, অভিযুক্তদের গ্রেফতার না হওয়া পর্যন্ত তিনি অবস্থান তুলে নেবেন না। যদিও পুলিশ তাকে লিখিত অভিযোগ দায়ের করার অনুরোধ জানায়, তবু দীর্ঘক্ষণ অবস্থানে অনড় থাকেন তিনি। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ফাঁড়ি ছাড়েন শুভেন্দু। এই ঘটনার পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।
শেষ পর্যন্ত মঙ্গলবার কলকাতা হাই কোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করে সিবিআই তদন্তের আবেদন জানান শুভেন্দু অধিকারী। বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছে বলে জানা যায়। তবে মামলার শুনানির দিনক্ষণ এখনও স্থির করা হয়নি।
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
সকাল থেকে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন
নারা লোকেশকে শুভেন্দুর বিশেষ উপহার
ইডির জালে মনোরঞ্জন মণ্ডল
বার অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...