নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনকাণ্ডে তদন্তে বড় সাফল্য পেল সিবিআই। এই বহুচর্চিত মামলায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃতের নাম বিনয় রায়। তাকে বারাণসী থেকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয়েছে। বুধবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্যেই তাকে বারাসাত আদালতে পেশ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধৃত বিনয় রায়ের বয়স প্রায় ৪০ বছর। তিনি মূলত উত্তরপ্রদেশের গাজিপুর জেলার মনসা গাঁও এলাকার বাসিন্দা। পরে দেওরিয়া গ্রামে বসবাস শুরু করলেও সাম্প্রতিক সময়ে ধানবাদে থাকতেন। তদন্তকারীদের দাবি, চন্দ্রনাথ রথকে খুনের গোটা পরিকল্পনার নেপথ্যে বিনয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গত ৬ মে রাতে বিধানসভা ভোটের ফল ঘোষণার দু’দিন পর কাজ সেরে বাড়ি ফেরার পথে মধ্যমগ্রামের কাছে গাড়ি আটকে চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়।
ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় আহত হন গাড়ির চালকও।ঘটনার পরই রাজ্য পুলিশ বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে তদন্ত শুরু করে। সিআইডির শীর্ষ আধিকারিকের নেতৃত্বাধীন সেই দল উত্তরপ্রদেশ থেকে দু’জন ও বিহারের বক্সার এলাকা থেকে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে একজনকে শার্পশুটার বলেও দাবি করা হয়।
পরে মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হলে কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা ধৃতদের দফায় দফায় জেরা করেন। সেই জেরাতেই উঠে আসে আরও কয়েকজনের নাম। তাদের মধ্যে অন্যতম রাজকুমার সিংকে সোমবার মুজফ্ফরনগর থেকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের অনুমান, এটি পরিকল্পিত ‘সুপারি কিলিং’ হতে পারে। কার নির্দেশে এই হামলা চালানো হয়েছিল ও খুনের নেপথ্যে কারা রয়েছে, তা জানতেই তদন্ত আরও জোরদার করেছে সিবিআই।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের