নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২৬শের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির লক্ষ্য বাংলা। সেই মর্মেই একাধিকবার বাঙালি চেতনানে শান দিতে চেয়েছেন বিজেপির শীর্ষ নেতারা। কিন্তু উত্তর কলকাতার সংগঠনে নেই কোনো বাঙালি এই অভিযোগে এবার গেরুয়া শিবির ছাড়লেন বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায়।
সূত্রের খবর , বৃহস্পতিবার গেরুয়া শিবির ছাড়লেন বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায়। তার অভিযোগ , 'উত্তর কলকাতা জেলা কমিটিতে কমিটিতে অধিকাংশই অবাঙালি।' একদিকে যখন বাঙালি অস্মিতাকে কাজে লাগিয়ে বাংলা জয়ের স্বপ্ন দেখছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। তখন বাংলার কমিটিতে অধিকাংশই অবাঙালি। এই নিয়ে উঠছে প্রশ্ন।
ঘটনা প্রসঙ্গে নারায়ণ চট্টোপাধ্যায় বলেন, ' সবার ভোট চাই। কিন্তু বাংলা জয় করতে গেলে তো বাঙালির ভোটও লাগবে। তাহলে অধিকাংশই অবাঙালি নেতা কেনো? বিজেপি কি অবাঙালি পার্টি। বিজেপি তো শ্যামা প্রসাদ মুখার্জির পার্টি। তাহলে এরকম দ্বিচারিতা কেনো??'
প্রসঙ্গত , বিজেপির উত্তর কলকাতা জেলা কমিটি ঘিরে উত্তপ্ত বিজেপির অন্দর। সেখানে ৬০ টি ওয়ার্ডের মধ্যে ৪৮ টি ওয়ার্ডই বাঙালি প্রধান। কিন্তু কমিটির ২৬ জনের মধ্যে ১৮ জনই অবাঙালি। সব মিলিয়ে এই কমিটি ঘিরে ক্ষোভ বিজেপির অন্দরেই।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের