নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ডিজিটাল যুগে সাইবার প্রতারণা এখন সাধারণ মানুষের অন্যতম বড় উদ্বেগ। কয়েক সেকেন্ডের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে প্রতারকরা। প্রবীণ থেকে যুবক, এমনকি প্রান্তিক মানুষও রেহাই পাচ্ছেন না এই জালিয়াতির ফাঁদ থেকে। এই পরিস্থিতিতে সাইবার অপরাধ রুখতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্ন থেকে সাইবার সহায়তা কেন্দ্রের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন, এবার রাজ্যের প্রতিটি থানায় চালু হবে বিশেষ সাইবার হেল্পডেস্ক।
বৃহস্পতিবার নবান্নে পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, সাইবার প্রতারণা এখন কার্যত মহামারির রূপ নিয়েছে। জনতার দরবারে প্রতি সপ্তাহেই অসংখ্য প্রতারিত মানুষ অভিযোগ জানাতে আসছেন। সরকারি প্রকল্পের ভাতা, সঞ্চয়ের টাকা কিংবা ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট কয়েক মুহূর্তের মধ্যেই প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতি মোকাবিলায় ভারত সরকার ও রাজ্য সরকারের সমন্বয়ে প্রতিটি থানায় চালু হচ্ছে সাইবার সহায়তা কেন্দ্র।
সেখানে প্রতারণার শিকার ব্যক্তির অভিযোগ দ্রুত গ্রহণ করে প্রয়োজনীয় আইনি ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানান, সাইবার অপরাধ দমনে আধুনিক প্রযুক্তি, উন্নত পরিকাঠামো এবং প্রয়োজন হলে অতিরিক্ত জনবল নিয়োগ করবে রাজ্য সরকার। পাশাপাশি ডিজি ও এডিজি পদমর্যাদার আধিকারিকদের তত্ত্বাবধানে পুলিশকর্মীদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।
সরকারের দাবি, সাইবার প্রতারণার ক্ষেত্রে গোল্ডেন আওয়ারের মধ্যে অভিযোগ জানানো গেলে প্রতারিত অর্থ উদ্ধার করার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই দ্রুত অভিযোগ জানানোর উপর জোর দেওয়া হয়েছে। এছাড়াও ক্রিপ্টোকারেন্সি-সহ জটিল আর্থিক প্রতারণা মোকাবিলায় বিশেষ নজরদারির ব্যবস্থাও গড়ে তোলা হচ্ছে। সাধারণ মানুষকে দ্রুত সহায়তা দিতে ১৯৩০ জাতীয় সাইবার হেল্পলাইন নম্বর এবং সহযোগ পোর্টাল ব্যবহারেরও আহ্বান জানানো হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের