নিজস্ব প্রতিনিধি , উত্তর দিনাজপুর - রবিবার থেকে শুরু হয়েছে রাজ্য সরকারের যুব সাথী প্রকল্পের আবেদন গ্রহণ প্রক্রিয়া। আর এই যুব সাথীর ক্যাম্পে আবেদন ঘিরে উত্তেজনা চরমে উঠল বিডিও অফিস চত্বরে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা আবেদনকারীদের ক্ষোভ থেকে পুলিশের সঙ্গে বচসা তারপর হাতাহাতি থেকেই পরিস্থিতি চরমে উঠে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় চোপড়ায়।
রবিবার সকাল থেকেই যুবসাথী প্রকল্পে আবেদন জমা দেওয়ার জন্য বিডিও অফিসের সামনে বিশাল লাইন পড়ে। প্রশাসনের তরফে একটি বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়। ভিড় সামাল দিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। অভিযোগ, দীর্ঘ সময় ধরে লাইন এগোচ্ছিল না। এর মধ্যেই খবর ছড়িয়ে পড়ে পরিচিত কিছু যুবকের আবেদন নাকি লাইনে না দাঁড়িয়েই গ্রহণ করা হচ্ছে। এই গুঞ্জন ছড়িয়ে পড়তেই লাইনে থাকা আবেদনকারীদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে।
পরিস্থিতি জানতে এক যুবক পুলিশের সঙ্গে কথা বলতে গেলে কথাকাটাকাটি শুরু হয়। পরিবারের অভিযোগ, পুলিশ ওই যুবককে গালিগালাজ করে। এরপর পরিস্থিতি হাতের বাইরে চলে যায় এবং হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশের বিরুদ্ধে ওই যুবককে মারধরের অভিযোগ উঠছে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে চোপড়া থানার আইসি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের