নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূলের অন্দরের ক্ষোভ এবার ক্রমশ প্রকাশ্যে আসতে শুরু করেছে। একের পর এক নেতা গ্রেফতার, দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে দল যখন প্রবল চাপে, ঠিক তখনই বিস্ফোরক মন্তব্য করলেন দলেরই তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য। নাম না করলেও তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। গ্রেফতার হওয়া নেতাদের চোর , ডাকাত, তোলাবাজ বলে কটাক্ষ করেন দেবাংশু।
শনিবার নিজের ফেসবুক পোস্টে দেবাংশু ভট্টাচার্য লেখেন, কিছু নেতার গ্রেফতারিতে তিনি নাকি আনন্দ পাচ্ছেন। তার দাবি, দীর্ঘদিন ধরে একাংশ নেতা নিজেদের জেলার সম্রাট ভেবে বসেছিলেন। প্রশাসন ও পুলিশের উপর প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার চালানো হয়েছিল বলেও অভিযোগ তোলেন তিনি। দেবাংশুর বক্তব্য, ' একেকটা জেলাকে বাপের সম্পত্তি ভেবে বসেছিল, আঙুলের ডগায় পুলিশকে নাচাতো! মানুষের বুকের উপর পা দিয়ে সাম্রাজ্য গঠন করেছিল। ছোট ছোট মুখ্যমন্ত্রী ভেবে নিয়েছিল নিজেদের।'
সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, দলীয় নেতৃত্বের কাছেই কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন দেবাংশু। তার মতে, শুধুমাত্র গ্রেফতার হলেই হবে না অভ্যন্তরীণ তদন্ত করে অভিযুক্তদের স্থায়ীভাবে দল থেকে সরিয়ে দেওয়া উচিত। ভোটের ধাক্কা, দলীয় ভাঙন এবং একের পর এক গ্রেফতারির আবহে দেবাংশু ভট্টাচার্যের এই মন্তব্য তৃণমূলের অন্দরে নতুন বিতর্কের জন্ম দিল।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের