নিউজ ডেস্ক - বিশ্বকাপে প্রথম জয় পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আরও একটি সুখবর পেল ব্রাজিল। দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকার পর ফের খেলার জন্য প্রস্তুত নেইমার জুনিয়র। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে পাওয়া যাবে তারকা ফুটবলারকে। যদিও তিনি প্রথম একাদশে থাকবেন কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
প্রায় এক মাস আগে স্যান্টোসের হয়ে খেলতে নেমে কাফ মাসলে চোট পেয়েছিলেন নেইমার। সেই চোটের পর জাতীয় দলে তাঁর ফেরা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম দুই ম্যাচেও মাঠে নামতে পারেননি তিনি। মরক্কোর বিরুদ্ধে ম্যাচে তাঁকে ডাগআউটে দেখা গেলেও হাইতির বিরুদ্ধে খেলার সময় পুনর্বাসনের জন্য নিউ জার্সিতেই ছিলেন নেইমার। তবে এবার পরিস্থিতি বদলেছে।
হাইতিকে হারানোর পর আনচেলোত্তি জানান, রবিবার আলাদা করে অনুশীলন করবেন নেইমার। সোমবার থেকে তিনি দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দেবেন। সেই কারণেই স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তাঁকে পাওয়া যাবে বলে আশাবাদী ব্রাজিল শিবির। আগামী ২৫ জুন মায়ামিতে গ্রুপ ‘সি’-র শেষ ম্যাচ খেলবে ব্রাজিল। তবে নেইমারের প্রত্যাবর্তনের খবরের মাঝেও কিছুটা চিন্তা রয়েছে সেলেকাও শিবিরে। হাইতির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চোট পেয়ে মাঠ ছাড়তে হয় রাফিনহাকে।
ব্রাজিল কোচ জানিয়েছেন, মেডিক্যাল পরীক্ষা না হওয়া পর্যন্ত তাঁর চোটের গভীরতা বোঝা সম্ভব নয়। ফলে পরবর্তী ম্যাচে তাঁকে পাওয়া যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়। তাই একদিকে নেইমারের ফেরা যেমন স্বস্তি দিচ্ছে, অন্যদিকে রাফিনহার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে দলের। হাইতির বিরুদ্ধে ৩-০ গোলের জয়ে বড় ভূমিকা নিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। একটি গোল করার পাশাপাশি আরও দুটি গোলে অবদান রাখেন তিনি।
দীর্ঘদিন ব্রাজিলের আক্রমণের মূল ভরসা ছিলেন নেইমার। তাঁর অনুপস্থিতিতে সেই দায়িত্ব অনেকটাই কাঁধে তুলে নিয়েছেন ভিনিসিয়ুস। তবে নেইমার ফিরে এলে আক্রমণভাগে ভারসাম্য আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে লুকাস পাকেতার অনিয়মিত পারফরম্যান্সের মাঝে অভিজ্ঞ নেইমারের প্রত্যাবর্তন ব্রাজিলের জন্য বড় শক্তি হয়ে উঠতে পারে।
আলমিরনের বিতর্কিত লাল কার্ডেও সুবিধা নিতে পারল না গুলাররা, দ্বিতীয় হারেই নকআউটের আশা শেষ তুরস্কের
মরক্কোর জয়ে শেষ আশাটুকুও শেষ, গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হাইতির
আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ফ্রিম্যানের হেডে সিলমোহর, অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোর পথে এগিয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র
তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা