নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুজোর মুখে ফের পথে নামলেন SSC-র চাকরিপ্রার্থীরা। করুণাময়ী মোড় থেকে বিকাশ ভবন অভিযানের ডাক দেন তারা। চাকরিহারাদের অতিরিক্ত ১০ নম্বর দেওয়া ও শূন্যপদ না বাড়ানোয় তীব্র ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা।
সূত্রের খবর, পুজোর আগে ফের একবার মাথাচারা দিয়ে উঠল এসএসসি ইস্যু। গত কয়েকদিন আগেই এসএসসি নতুন নিয়োগ পরীক্ষা শেষ হয়। সেই রেশ কাটতে না কাটতেই পথে ফের চাকরিপ্রার্থীরা। বৃহস্পতিবার করুণাময়ী থেকে মিছিল শুরু হয়। আন্দোলন শুরু হতেই পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। মুহূর্তে উত্তাল হয়ে ওঠে সল্টলেক করুণাময়ী এলাকা। চাকরিহারাদের বাড়তি ১০ নম্বর দেওয়ার বিরোধিতা করে পথে নামে নতুন চাকরিপ্রার্থীরা।
তাদের দাবি, চাকরিহারাদের ১০ নম্বর বাড়তি দেওয়া হলে নতুন পরীক্ষার্থীরা বঞ্চিত হবেন। সেই কারণে এই নিয়ম অবিলম্বে প্রত্যাহার করতে হবে। পাশাপাশি দীর্ঘদিন পরে পরীক্ষা হওয়ায় শূন্যপদ এক লাখ পর্যন্ত বাড়ানোরও দাবি করেন চাকরিপ্রার্থীরা। অবশেষে, চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দল এসএসসি চেয়ারম্যানের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করেন।
অন্যদিকে, ২০১৬ সালের যোগ্য গ্রুপ C ও গ্রুপ D অধিকার মঞ্চের তরফেও অভিযানের ডাক দেওয়া হয়। তাদের অভিযোগ, ৭ মাস ধরে বেতনহীন অবস্থায় রয়েছেন যোগ্য প্রার্থীরা। তাই অবিলম্বে চাকরিতে পুনর্বহাল ও বেতন চালুর পাশাপাশি ‘অযোগ্য’দের নামের তালিকা প্রকাশ করার দাবি জানানো হয়।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের