নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - মধ্যপ্রাচ্যের শান্তি চুক্তির দিকে মুখিয়ে গোটা দেশ। ইসলামাবাদে এই বৈঠকে বসেছে ইরান আমেরিকা। দুই দলের তরফেই প্রতিনিধি দল পাঠানো হয়েছে সেই শহরে। এরই মাঝে ইরান হেরে গেছে বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার রীতিমত হুঙ্কার দিয়ে বললেন চুক্তি হোক না হোক হরমুজ প্রণালী উন্মুক্ত করতেই হবে। এই মন্তব্যের পরেই মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা ফের জোরালো হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন , "আমি ইরানকে শুভকামনা জানাই। শান্তি বৈঠকে কী হয়, সেটাই দেখার। তারা এই যুদ্ধে পরাজিত হয়েছে। এখন তাদের সঙ্গে কোনও চুক্তি হোক কিংবা না হোক আমরা হরমুজ মুক্ত করেই ছাড়ব।"
ট্রাম্প আরও বলেন , “আমাদের প্রতিনিধি দলটি দক্ষ ও শক্তিশালী। এখনও পর্যন্ত সব ঠিকঠাকই আছে। ইরানের নৌসেনা, বায়ুসেনা সবই ধ্বংস হয়ে গিয়েছে। তাদের অস্ত্র ভাণ্ডারও ফুরিয়ে গেছে। ইরানের শীর্ষ নেতারাও একেবারে খতম। এবার দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।"
উল্লেখ্য , শান্তি বৈঠকে বসার আগে ইরানের তরফে জানানো হয়েছিল , লেবাননের ওপর হামলা বন্ধ না করলে কোনোভাবেই হরমুজ প্রণালী উন্মুক্ত করা হবে না। ইরান শান্তি বৈঠকে রাজি হলেও তারা জানিয়েছিল , যুদ্ধবিরতি যদি কার্যকর করতেই হয় সেটা সব দেশেই প্রযোজ্য। ইসলামাবাদে গেছে ইরানের ৭০ জন প্রতিনিধি। এবার দেখার বিষয় শান্তি বৈঠকে যুদ্ধবিরতি কার্যকর হলে আদৌ তা কোনো দেশ মানে কিনা।
অজ্ঞাত বন্দুকবাজের নিশানায় ভারতবিরোধী জঙ্গিরা, খোদ লস্করের দাবিতে বাড়ছে রহস্য
ট্রাম্পের শুল্কনীতিতে ঘরে-বাইরে ধাক্কা! ২৫ মার্কিন প্রদেশের মামলায় বাড়ল চাপ
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের