নিজস্ব প্রতিনিধি , হুগলি - পরপর দুই নবজাতককে হারিয়ে ফাঁকা মায়ের কোল। সন্তান জন্ম দেওয়ার চরমসুখ স্থায়ী হল না। জীবনের সবচেয়ে মর্মান্তিক যন্ত্রণা সইছে চুঁচুড়ার দুই পরিবার। চুঁচুড়ার সদর হাসপাতালে একদিনে দুই নবজাতকের মৃত্যুতে ক্ষুব্ধ পরিবার। তুমুল চাঞ্চল্য সহ উত্তেজনা ছড়িয়েছে হাসপাতাল চত্বরে।
সূত্রের খবর , রাজহাট কড়লার বাসিন্দা সুপ্রিয়া চ্যাটার্জী গত ২৩ শে অক্টোবর প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন চুঁচুড়ার সদর হাসপাতালে। পরের দিন রাতে তিনি একটি ফুটফুটে সন্তান প্রসব করেন। কিন্তু জন্মের কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকরা জানান, শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত SNCU-তে ভর্তি করতে হবে। আবার , বাঁশবেড়িয়ার ইসলামপাড়ার বাসিন্দা রুকসার পারভিন তার পরের দিন রাতে একই হাসপাতালে ভর্তি হন। পরদিন সকালে তিনি একটি সন্তান জন্ম দেন। তার সন্তানকেও একই কারণে চিকিৎসকদের দ্বারা SNCU বিভাগে স্থানান্তর করা হয়।

শনিবার সকালে হাসপাতাল সূত্রে জানা যায়, দুই নবজাতকেরই মৃত্যু হয়েছে। ঘটনায় হাহাকার পরে গেছে দুই এলাকা সহ হাসপাতাল চত্বরে। ক্ষোভে ফেটে পড়ে দুই পরিবার। ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চুঁচুড়া সদর হাসপাতালে। উত্তেজিত পরিবার সহ আত্মীয়দের সামলাতে হাজির হয় চুঁচুড়া থানার পুলিশ। পরে পরিবারের পক্ষ থেকে হাসপাতাল সুপারের উদ্দেশ্যে ওয়ার্ড মাস্টারের হাতে একটি লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হয়।হাসপাতাল কর্তৃপক্ষ যদিও এই বিষয়ে মুখ খোলেনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পরিবারের তরফে একজন বলেন , "বাচ্চা হওয়ার পর সবকিছুই ঠিক ছিল। হঠাৎই বাচ্চাকে নিয়ে এসে বলা হয় ওর খিঁচুনি ধরছে , অবস্থা একেবারেই ভাল নয় বলে আইসিসিইউ-তে ভর্তি করতে হবে। আমাদের অবস্থা ভাল নয় তবে বাচ্চার কথা ভেবে আমরা এখানেই রেখে দিলাম। সকালে বাচ্চাকে ভর্তি করা হয়েছে। চিকিৎসা হয়েছে রাত ১০-১১ টায়। এটা পুরোটাই চিকিৎসার গাফিলতি। এটা আমরা মানতে পারব না।"

আর একজন বলেছেন , " ভর্তি করার সময় বলা হচ্ছে মা বাচ্চা দু'জনেই সুস্থ। জন্ম নেওয়ার পরই বলছে অসুস্থ , খিঁচুনি , শ্বাসকষ্ট এসব হচ্ছে। বাচ্চাকে ১০ ঘণ্টা , কখনও ১-২ দিন রেখে দেওয়া হচ্ছে। পরে বলছে বাচ্চা আর নেই। গায়নো ডিপার্টমেন্ট থেকে আশ্বাস দেওয়া হচ্ছে আবার জন্মানোর পরেই এমন মর্মান্তিক পরিস্থিতি হচ্ছে। জিজ্ঞেস করা হলেও কেউ উত্তর দিতে পারছেন না। নিশ্চই ভেতরে কোনো চক্রান্ত আছে বা কিছু একটা তো কারণ আছে। পুলিশ যেন ঘটনাটি খতিয়ে দেখে।"
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের