নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে আসন্ন SIR প্রক্রিয়ার আগে ফের তীব্র বিতর্ক। নির্বাচন কমিশনের বিরুদ্ধে গোপনে ২০০২ সালের ভোটার তালিকা থেকে নাম মুছে দেওয়া নিয়ে সরব হল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক দাবি কুণাল ঘোষের, ' চুপি, চুপি বাদ দেওয়া হচ্ছে ভোটারদের নাম।'
বৃহস্পতিবার কলকাতায় তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের শাসকদলের মুখপাত্র ও সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। দুজনেই একযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তাদের দাবি, সম্প্রতি কমিশনের প্রকাশিত ডিজিটাল ভোটার তালিকা ও ২০০২ সালের পুরনো হার্ড কপির মধ্যে মারাত্মক গরমিল ধরা পড়েছে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ' একটি নয়, একাধিক বুথে ভোটার সংখ্যা কমে গেছে অস্বাভাবিকভাবে। ২০০২ সালের তালিকায় যাদের নাম ছিল, কমিশনের নতুন ডিজিটাল তালিকায় তাদের অনেকের নামই উধাও।'
কুণাল ঘোষ উদাহরণ দিয়ে দেখান, ' কোচবিহার বিধানসভার নাটাবাড়ির বুথ নম্বর ২-এ ২০০২ সালের ভোটার তালিকায় ছিল ৭১৭টি নাম। কিন্তু সম্প্রতি কমিশনের আপলোড করা তালিকায় সেই একই বুথে মাত্র ১৪০ জনের নাম দেখা যাচ্ছে! বাকি ৫৭৭ জন কোথায় গেলেন?এর জবাব কে দেবে? একই তো বুথ।' শাসকদলের অভিযোগ, এই পার্থক্য কোনও কাকতালীয় ঘটনা নয়, বরং উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে। একইভাবে, উত্তর ২৪ পরগনার অশোকনগর বিধানসভা কেন্দ্রের গুমা-১ গ্রাম পঞ্চায়েতের ১৫৯ নম্বর বুথেও ২০০২ সালের ভোটার তালিকায় ভোটারদের রেকর্ড উধাও।
কুণাল ঘোষ আরও বলেন,'আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি একজন বৈধ ভোটারের নামও বাদ দিতে দেব না। বুথে বুথে, বাড়ি বাড়ি পুরনো তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হবে। বিজেপির পার্টি অফিসে বসে চক্রান্ত হয়েছে। সেই চক্রান্ত ইলেকশন কমিশনের মাধ্যমে তাদের ওয়েবসাইটে উঠছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্লক ধরে ধরে নাম বাদ দেওয়া হচ্ছে।'
মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 'মানুষের মনে ভয় ও বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। এইভাবে ভোটারদের নাম বাদ দেওয়া গণতন্ত্রের পরিপন্থী।' তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের